রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের দায়িত্বে নতুন জেনারেল

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৭, ২০:৪২আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২০:৪৪

মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযানের দায়িত্বে থাকা মেজর জেনারেল মাউং সোয়েকে সরিয়ে দেওয়া হয়েছে।  তার পরিবর্তে রাখাইনে অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে টিন্ট নাইংকে। সোমবার মিয়ানমারের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের দায়িত্বে নতুন জেনারেল

রাখাইনে সেনা অভিযানে ব্যাপক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও নিপীড়নের অভিযোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা ও চাপের মুখে রয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।  ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ফাঁড়িতে হামলার পর সামরিক অভিযান জোরদার করে মিয়ানমার। এ অভিযানের পর ৬ লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞের অভিযোগ এনেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা, রোহিঙ্গারা মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছে বলে দাবি করেছে। মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আমন্ত্রণ নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাষ্ট্রও মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব এনেছে।

রবিবার জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেন দাবি করেছেন, রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানের সময় সেনাদের দ্বারা রোহিঙ্গা নারীদের সংঘবদ্ধ ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে।  তিনি বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্থাপনের কথা জানান।

এই পরিস্থিতিতে রাখাইনের অভিযানে দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা বদল করা হলো। তবে এই বদলীর কোনও কারণ জানানো হয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার উপপরিচালক মেজর জেনারেল আই লইন বলেন, কেন তাকে বদলী করা হয়েছে আমি জানি না। তাকে নতুন কোনও দায়িত্বে দেওয়া হয়নি। তাকে রিজার্ভে রাখা হয়েছে।

শুক্রবার মেজর জেনারেল সোয়েকে বদলীর আদেশ দেওয়া হয় বলে জানান উপপরিচালক।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মিয়ানমার সফরের আগ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হলো। আগামী সপ্তাহে টিলারসন মিয়ানমার সফর করবেন।  

এর আগে অক্টোবরে রাখাইনে ক্লিয়ারেন্স অপারেশনে সেনা সদস্যদের আচরণের বিষয়টি তদন্ত করার ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী।  ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন ঘোষণা করার একদিনের মধ্যে তদন্তের ঘোষণা দিয়েছিল সেনাবাহিনী। সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম