বালিতে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় বিমান চলাচলে রেড অ্যালার্ট

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৭, ১৯:১৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ২০:২৯

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির নিকটবর্তী আগ্নেয়গিরি ‘মাউন্ট অং’ এ অগ্ন্যুৎপাতের ফলে আকাশে ছাই ছড়িয়ে পড়েছে। এ কারণে বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

ইন্দোনেশিয়ার বালিতে অগ্ন্যুৎপাতের আশঙ্কা

বালির প্রধান পর্যটনকেন্দ্র কুতা ও সেমিনিয়াক থেকে ৭০ কিলোমিটার দূরে আগ্নেয়গিরিটির অবস্থান। এখানে কয়েকদিন ধরে অগ্ন্যুৎপাতের কারণে আকাশে প্রায় চার হাজার মিটার উচু পর্যন্ত ছাইয়ের মেঘ জমেছে। তাই বিমান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

রেড অ্যালোর্টের অর্থ সেখানে যেকোনও সময় অগ্নুৎপাত দেখা দেবে। এর মধ্যে ওই এলাকার মানুষের মধ্যে মাস্ক বিতরণ শুরু করেছে কর্তৃপক্ষ। দ্বীপটির প্রধান বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আগ্নেয়গিরির ছাইয়ে প্লেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় অনেক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। ফ্লাইটের অবস্থা জানতে পর্যটকদের তাদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। 

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য পরিচালক জানান, মাতারামের লোমবক শহরে আগ্নেয়গিরির ছাই পড়তে শুরু করছে। অং পবর্তের বিপদশঙ্কুল এলাকা ছাড়া বালির পর্যটকরা এখনও নিরাপদে রয়েছে। আগ্নেয়গিরির সাড়ে সাত কিলোমিটারের মধ্যকার বাসিন্দাদের নির্দেশমতো শান্তভাবে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।   

 এবার এখন পর্যন্ত ২৫ হাজার বাসিন্দা তাদের বাসস্থান ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এ বছরে শুরুতে প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলে।

ইন্দোনেশিয়ায় ১৩০টির বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ১৯৬৩ সালে মাউন্ট অং-এর অগ্ন্যুৎপাতে এক হাজারের বেশি মানুষ মারা যায়।

/আরএ/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম