ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা একশ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৭, ২০:৪৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ০১:২৯

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। শনিবার দেশটির পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

এখনও নিখোঁজ রয়েছেন অনেকে

কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে শুক্রবার রাতে বন্যা ও ভূমিধস দেখা দেয়। এখানেই বেশির ভাগ মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তুবোদ, এল সালভাদর ও মুনাই শহরে ৬০ জন, জাম্বোয়াঙ্গা ডেল নরটে প্রদেশে ৪২ এবং বুকিদনন প্রদেশে ১৮জন নিহত হয়েছেন। এছাড়া ৬৪ জন নিখোঁজ রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, নদীর তীর ও উপকূলীয় এলাকার অনেক মানুষ সতর্কতা উপেক্ষা করে বাড়িতে থেকে যাওয়ার কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

কর্মকর্তা ম্যাগুয়েল লুইস ওচোটোরেনা বলেন, বন্যার পানি খুব দ্রুত গতিতে আঘাত হানায় অনেক মানুষ স্রোতে ভেসে গেছেন। তারা সতর্কতাকে পাত্তা দেননি। তারা মনে করেছিলেন, এটা স্বাভাবিক বৃষ্টির সতর্কতা।

দ্বীপটির পূর্বাঞ্চলের কয়েকশ কিলোমিটার দূরে সেনাবাহিনী ও জরুরি সেবার কর্মকর্তারা জানিয়েছেন, একটি গ্রাম পুরোপুরি ভূমিধসে চাপা পড়েছে।

স্থানীয় কর্মকর্তা রায়ান কাবুস জানান, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়াতে উদ্ধার অভিযান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আবহাওয়া ব্যুরো জানিয়েছে, সুলু সাগরে ঝড়টি শক্তি সঞ্চয় করে  এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। পরে তা ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে যায়। শনিবার দুপুরে ঝড়টি সাগরের দিকে এগিয়ে যায়। সোমবারের মধ্যে তা ফিলিপাইন অতিক্রম করবে।

জরুরি সেবার কর্মী, সেনা, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। ধ্বংসস্তূপ সরানো, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্থাপনের কাজেও যোগ দিচ্ছেন তারা।

এর আগে গত সপ্তাহে ঝড়ের তাণ্ডবে দেশটির মধ্যাঞ্চলে ৪৬ জনের মৃত্যু হয়। ২০১৩ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানের তাণ্ডবে ফিলিপাইনে প্রায় আট হাজার মানুষের মৃত্যু হয়। গৃহহীন হন প্রায় দুই লাখ পরিবারের সদস্যরা। সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক