মিয়ানমারে গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫২

মিয়ানমারে গ্রেফতার হওয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের জামিন আবেদন নামঞ্জুর করেছে দেশটির একটি জেলা আদালত। বৃহস্পতিবার দুই সাংবাদিকের জামিন আবেদন শুনানির পর এই রায় দেন আদালত। মিয়ানমারের উপনিবেশিক আমলের সরকারি গোপনীয়তার আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে দুই সাংবাদিকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার মিয়ানমারের আদালত রয়টার্সের দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর করে

শুনানির সময় দুই সাংবাদিকের পক্ষের আইনজীবী আদালতকে জানান, পুলিশ তাদের কাছ থেকে যেসব তথ্য উদ্ধার করেছে তা প্রকাশ্যেই বিভিন্ন দৈনিক পত্রিকায় পাওয়া যাচ্ছে।

জামিন নাকচ হওয়ার ঘটনায় রয়টার্সের সভাপতি ও এডিটর-ইন-চিফ স্টিফেন জে. অ্যাডলার হতাশা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, তাদের গ্রেফতারের প্রায় ৫০ দিনের বেশি হয়ে গেছে। শুনানি চলার সময় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সুযোগ দেওয়া উচিত।

গত ১২ ডিসেম্বর দুই পুলিশ সদস্যের দেওয়া রাতের খাবারের আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে আটক হন রয়টার্সে কর্মরত দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ি উ। প্রথমে আটকের কথা স্বীকার না করলেও কয়েকদিন পর তথ্য মন্ত্রণালয়ের ফেসবুক পাতায় আটকের কথা জানানো হয়। পরে তাদের বিরুদ্ধে মিয়ানমারের রাখাইন ইস্যুতে দাফতরিক গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়। সূত্র: রয়টার্স

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম