মালদ্বীপে বিরোধী দলীয় ১২ এমপি বহিষ্কার

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫১

মালদ্বীপে ১২ জন বিরোধী দলীয় এমপিকে বহিষ্কার করেছে দেশটির সুপ্রিম কোর্ট। গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাত্র কয়েকদিন আগে রবিবার রাতে তাদের বিরুদ্ধে এই আদেশ দেন আদালত। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

মালদ্বীপের সুপ্রিম কোর্ট

প্রতিবেদনে বলা হয়, ১ ফেব্রুয়ারি আদালত নির্দেশ দিয়েছিল এই ১২জন এমপিকে যেন তাদের দায়িত্বে পুনর্বহাল করা হয়। ৬ মঙ্গলবার ৯ বিরোধী নেতার মুক্তির আদেশ প্রত্যাহার করলেও ১২ বিরোধী দলীয় আইনপ্রণেতাকে পুনর্বহালের আদেশটি বহাল রেখেছিল। রবিবার নতুন আদেশে সেই নির্দেশনা পাল্টে গেল। সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে প্রেসিডেন্ট ইয়ামিনের দল ৮৫ এমপিকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো।

১২ এমপিকে পুনর্বহালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরই মালদ্বীপে রাজনৈতিক সংকট শুরু হয়। ওই রায়ে প্রধান বিচারপতি ও আরেক বিচারপতি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বেশ কয়েকজন রাজনীতিবিদের মুক্তির আদেশ দেন। ৬ ফেব্রুয়ারি ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেন আব্দুল্লা ইয়ামেন। গ্রেফতার করা হয় প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদ ও বিচারপতি আলি হামিদ। শুরু থেকেই সংকট নিরসনের ব্যাপারে ভারতের হস্তক্ষেপ চেয়ে আসছে মালদ্বীপের সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার এই জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর জন্য পার্লামেন্টের অনুমোদন চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

 

/এমএইচ/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম