পাকিস্তানের প্রথম রূপান্তরকামী উপস্থাপক মারভিয়া মালিক

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৮, ১২:২১আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১২:২৩

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল দেশটিতে প্রথমবারের মতো একজন রূপান্তরকামীকে উপস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছে। সাংবাদিকতায় স্নাতক পাস করা মারভিয়া মালিক নামের এই রূপান্তরকারী মডেল হিসেবেও কাজ করেন। তিনি জানিয়েছেন, নিয়োগ নিশ্চিত হওয়ার খবরে তিনি কেঁদেছিলেন।

মারভিয়া মালিক

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, শুক্রবার মারভিয়ার প্রথম অনুষ্ঠান বেসরকারি টেলিভিশন কোহিনুর-এ প্রচারিত হয়। তিন মাসের প্রশিক্ষণ শেষে ওইদিন তিনি উপস্থাপনা করেন।

পাকিস্তানে রূপান্তরকামীদের বড় ধরনের বৈষম্যের মুখোমুখি হতে হয় এবং চাকরি পাওয়া তাদের জন্য দুষ্কর। অনেকেই ভিক্ষা, নাচ বা বেশ্যাবৃত্তির মাধ্যমে অর্থ উপার্জন করেন।

বিবিসিকে মারভিয়া জানান, চাকরি পাওয়ার খবরে তিনি আনন্দে চিৎকার করতে চেয়েছিলেন। বলেন, আমি নিজের জন্য এই স্বপ্ন দেখেছিলাম। তা অর্জনের জন্য প্রথম সিঁড়ি পার হলাম আমি।

মারভিয়া জানান, তার চাকরি পাওয়া দেশটির রূপান্তরকামীদের কর্মসংস্থানে সহযোগিতা করবে।

টেলিভিশন চ্যানেলটির মালিক জুনায়েদ আনসারি জানান, মারভিয়াকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হয়নি।

মার্চ মাসের শুরুতে পাকিস্তানের সিনেট রূপান্তরকামী মানুষের অধিকার রক্ষায় প্রস্তাবিত একটি বিলে সম্মতি দেয়। এতে তাদের লিঙ্গ পরিচয় দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে ২০১৬ সালের জুন মাসে ২৩ বছরের এক রূপান্তরকামী আন্দোলনকর্মী আলিশার মৃত্যু হয়েছিল দেরিতে চিকিৎসা সেবা পাওয়ার কারণে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারছিল না তাকে নারী না পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হবে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম