কূটনৈতিক দায়মুক্তি থাকলেই হত্যার দায় এড়ানো যায় না: পাকিস্তানের আদালত

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ২১:৩৬আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২১:৫৬

ইসলামাবাদ হাইকোর্ট বুধবার বলেছে, কূটনৈতিক দায়মুক্তি থাকলেও মার্কিন দূতাবাস কর্মকর্তা হত্যার দায় থেকে মুক্তি পেতে পারে না। অভিযুক্ত দূতাবাস কর্মকর্তা কর্নেল জোসেফ ইমানুয়েল হলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদনের শুনানিতে বিচারপতি আমের ফারুক বলেছেন, অভিযুক্ত বিদেশি হওয়ায় পুলিশ যথাযথ প্রক্রিয়া অনুসরণে গাফিলতি দেখিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেপরোয়া গাড়ি চালিয়ে একজন পাকিস্তানি মোটরসাইকেল আরোহীকে হত্যা ও ওপর একজন আরোহীকে আহত করার দায়ে ওই মার্কিন দূতাবাস কর্মকর্তার বিরুদ্ধে পাকিস্তানে আইনি কার্যক্রম চলছে। কর্নেল জোসেফ ইমানুয়েল হল

এপ্রিলের ৭ তারিখ ইসলামাবাদের মার্কিন দূতাবাসে নিয়োজিত কর্মকর্তা কর্নেল জোসেফ ইমানুয়েল হল ট্রাফিক সঙ্কেত অমান্য করে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। লাল আলো জ্বলা সত্ত্বেও গাড়ি চালিয়ে যেতে থাকার এক পর্যায়ে একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে নিহত হন মোটরসাইকেল চালক আতিক বেগ। মৃত্যুর সময় তার বয়স ছিল ২২ বছর। মূলত মাথায় আঘাত পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। অপর আরোহী তার আত্মীয়। আহত হওয়া ওই  ব্যক্তির নাম রাহিল আহমেদ। কূটনৈতিক দায়মুক্তির কথা বলে অভিযুক্ত কর্মকর্তা থানা থেকে চলে গিয়েছিলেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তাকে ছেড়ে দেওয়ায় পাকিস্তান পুলিশের সমালোচনা হয়েছিল।

বুধবার শুনানি চলাকালে পাকিস্তানের হাইকোর্ট মন্তব্য করেছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের উচিত ছিল অভিযুক্ত মদ্যপ কিনা তা পরীক্ষা করা। কিন্তু কর্নেল জোসেফ ইমানুয়েল হলের ক্ষেত্রে পুলিশ তা করেনি—‘বিদেশিকে দেখে পুলিশ ভঁয়ে কেঁপে উঠেছিল।’ অভিযুক্তের জবানবন্দি উর্দুতে পেশ করার বিষয়েও অসন্তোষ জ্ঞাপন করেছে আদালত। জবানবন্দিটি ইংরেজিতে গ্রহণ করা নয়। আদালতের পর্যবেক্ষণ, জবানবন্দির উর্দু ভাষা যেহেতু অভিযুক্তের মাতৃভাষা নয়, সেহেতু পরে অভিযুক্ত ওই জবানবন্দিতে দেওয়া তার বক্তব্য অস্বীকার করতে পারে।

বিচারপতি ফারুক মন্তব্য করেছেন, পুলিশ নিজেই মামলাটি দুর্বল করে ফেলেছে। আর কর্নেলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হবে কি না সে বিষয়ে আদালত বলেছে, এ বিষয়ে গঠিত কমিটি ৫ দিনের মধ্যে সিদ্ধান্ত দেবে।

পাকিস্তানে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, স্থানীয় পুলিশের সঙ্গে তারা সহযোগিতা করেছে এবং নিহত ও আহত ব্যক্তির পরিবার দুটির প্রতি সমবেদনা জানিয়েছে। তবে তাদের আনুষ্ঠানিক বিবৃতির ভাষ্য ছিল, ‘বিচার স্থানীয় আইন এবং ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা চুক্তি অনুযায়ী চলবে।’ অস্ট্রেলিয়ার এবিসি নিউজ লিখেছিল, এর মাধ্যমে তারা কূটনৈতিক দায়মুক্তির কথাই স্মরণ করিয়ে দিতে চেয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম