চীনের সঙ্গে এফটিএ চুক্তিতে তাড়াহুড়া করতে চায় না বাংলাদেশ

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ১৮:২৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৮:৩৫

বাংলাদেশ সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চীনের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্যের চুক্তি (এফটিএ) করতে তাড়াহুড়া করতে চায় না  বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দরিদ্র দেশগুলোর সঙ্গে চীনের যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা দূর করতে সহায়তা করার ইচ্ছা ব্যক্ত করেছিল চীন। আর সে জন্য তারা দেশটির সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্যের চুক্তি করার পরামর্শ দিয়েছিল। চীনের সঙ্গে এফটিএ চুক্তিতে তাড়াহুড়া করতে চায় না বাংলাদেশ

চীন ‘ফ্রি ট্রেড এগ্রিমেন্টের’ প্রস্তাব করেছিল ২০১৬ সালে। এখন পর্যন্ত বাংলাদেশের কোনও দেশের সঙ্গেই শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নেই।আগামী জুন মাসে চীনের আয়োজনে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ চীন থেকে মূলত যন্ত্রপাতি, তুলা, রাসায়নিক পদার্থ ও ভোগ্য পণ্য আমদানি করে। আর চিনে রফতানি করে পাট, পাটজাত পণ্য, তৈরি পোষাক এবং প্রক্রিয়াজাত চামড়া।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বোস রয়টার্সকে বলেছেন, ‘এখনই এরকম চুক্তি স্বাক্ষরের বিষয়ে আমাদের আগ্রহ নেই এবং আমরা এ বিষয়ে তাড়াহুড়া করতে চাই না। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলতে পারে।’

ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে বাংলাদেশের চিন্তা জানতে রয়টার্সের উদ্যোগের পেছনে রয়েছে চীনা দূতাবাসের বক্তব্যের ভূমিকা। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের অর্থ ও বাণিজ্য বিষয়ক কাউন্সিলর লি গুয়াংজুন রয়টার্সকে বলেছিলেন, দুই দেশের মধ্যে চুক্তি হলে বাংলাদেশ চীনের সঙ্গে তার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পারবে। দুই দেশের মধ্যে হওয়া ১ হাজার ৬০০ কোটি ডলারের বৈদেশিক বাণিজ্যের মধ্যে বাংলাদেশের রফতানি মাত্র একশো কোটি ডলারের। এ প্রসঙ্গে লি গুয়াংজিন রয়টার্সকে বলেছিলেন, ‘বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশকে আরও বেশি দক্ষ হতে হবে। আমারা বিশ্বাস করি, বাংলাদেশ চীনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করলে বাণিজ্য ঘাটতির পরিমাণ কমে যাবে।’ তার ভাষ্য, এতে বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ বাড়বে এবং বাংলাদেশ আরও বেশি ভিন্ন ভিন্ন পণ্য রফতানি করতে পারবে।

/এএমএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম