পাকিস্তানে একই দিনে ৩টি আত্মঘাতী হামলায় ৭ জন নিহত

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ২১:২৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২২:২৩

মঙ্গলবার পাকিস্তানে তিনটি পৃথক বোমা হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৭ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। মিনা গুণ্ডি এলাকায় ওয়েস্টার্ন বাইপাসের কাছে ‘ফ্রন্টিয়ার কর্পসের’ একটি চৌকিতে দুটি এবং বিমানবন্দর সড়কের ওপর একটি পুলিশ ভ্যানে এসব হামলা চালানো হয়। পাকিস্তান টুডে লিখেছে, কোয়েটার ‘সিভিল হসপিটালের’ মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. আরবাব কামরান  ৭ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।   পাকিস্তানে একই দিনে ৩টি আত্মঘাতী হামলায় ৭ জন নিহত

ফ্রন্টিয়ার কর্পসের চৌকিতে হামলার ঘটনায় জড়িত অন্তত দুজন আত্মঘাতী হামলাকারী। এফসি ৬৪ চৌকির প্রবেশপথে হামলাকারী গুলিবর্ষণ শুরু করলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা পাল্টা গুলিবর্ষণের জন্য অবস্থান নেয়। তখন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। প্রথম বিস্ফোরণে নিহত আত্মঘাতী বোমা হামলাকারীর মরদেহের কাছে গেলে একই স্থানে আবারও আত্মঘাতী হামলা চালানো হয়। সেখানে নিরাপত্তাবাহিনীর দুজন কর্মকর্তা নিহত হন এবং ৮ জন আহত হন।

এরপর বিমান বন্দর সড়কে একটি পুলিশ ভ্যানের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় ৫ পুলিশ সদস্য নিহত হন। ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের’ (আইএসপিআর) বরাত দিয়ে পাকিস্তান টুডে এ খবর নিশ্চিত করেছে। বোমা নিস্ক্রিয়করণ দল স্থান দুটিতে পৌঁছেছে। এলাকাগুলো নিরাপত্তার খাতিরে পুলিশ ঘিরে রেখেছে।

গত জানুয়ারিতেই কোয়েটার জারঘুন সড়কে পুলিশের গাড়ি লক্ষ্য করে হওয়া আত্মঘাতী হামলায় অন্তত ৭ জন নিহত ও ১৬ জন আহত হয়েছিল।

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম