বিয়ের তিন মাস না যেতেই ইমরান-বুশরার সংসারে অশান্তি

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৮, ১৮:৫০আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ২০:০৩

বিখ্যাত ক্রিকেটার ও পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের সঙ্গে তার তৃতীয় স্ত্রী বুশরা মানেকার অশান্তি শুরু হওয়ার খবর জানিয়েছে এনডিটিভি। উর্দু সংবাদমাধ্যম ডেইলি উম্মতের বরাতে তারা লিখেছে, ইমরান খানের বাসায় বুশরার ছেলের বেশি দিন ধরে থাকার ঘটনাকে কেন্দ্র করে ইমরান ও বুশরার মধ্যে এই মনোমালিন্য। অবশ্য দাম্পত্য কলহের কারণ হিসেবে ইমরান খানের কুকুর পোষা ও ইমরানের বাসায় তার বোনের সরব উপস্থিতির প্রসঙ্গও সামনে এসেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বুশরা মানেকা ইমরান খানের বাসা ছেড়ে তার পিত্রালয়ে চলে গেছেন।

 

ইমরান খান গত ফেব্রুয়ারির ১৮ তারিখে ‘পিংকি পীর’ নামে খ্যাত বুশরা মানেকাকে বিয়ে করেছিলেন। বুশরা আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী এবং ইমরান তার কাছ থেকে আধ্যাত্মিক বিষয়ে উপদেশ গ্রহণ করতেন। বিয়ের আগে তারা একমত হয়েছিলেন, বনি গালাতে তাদের বাসায় বুশরা মানেকার দিককার আত্মীয়-স্বজনরা বেশি দিন থাকবেন না। কিন্তু বুশরার আগের ঘরের এক ছেলে সেখানে দীর্ঘদিন ধরে থাকায় অসন্তুষ্ট হয়েছিলেন ইমরান খান।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো ইমরান খানের পোষা কুকুরের প্রসঙ্গকেও সামনে নিয়ে এসেছে। তাদের বরাতে এনডিটিভি লিখেছে, ৬৫ বছর বয়সী ইমরান খানের পোষা কুকুর বাড়িতে ফিরিয়ে আনার পর থেকেই অশান্তি শুরু। বুশরা কুকুরগুলোকে বাড়িতে থাকতে দিতে চাননি। তিনি বলেছিলেন, কুকুর থাকলে তার ধর্মীয় কাজে সমস্যা হবে। এছাড়া সাংসারিক অশান্তির পেছনে ইমরান খানের বোনের উপস্থিতিকেও সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইমরানের বোন বনি গালার বাড়িতে তো থাকছেনই, সেই সঙ্গে বাড়ির সংস্কার কাজেও হস্তক্ষেপ করছেন। এতে অসন্তুষ্ট বুশরা।

ইমরান-বুশরা দম্পতির সাংসারিক অশান্তির এই খবর জানাজানি হওয়ার পর সরব হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘ইমরান যখন একজন তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করেছেন, তখন তার সন্তানকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারছেন না কেন?’ আর একজন লিখেছেন, ‘আমি ইমরান খানের সব পোষা কুকুরের দায়িত্ব নেবো, যাতে করে তিনি সুখে সংসার করতে পারেন।’ ইমরানের তৃতীয় বিয়ের দিকে ইঙ্গিত করে অন্য একজন টুইট করেছেন, ‘ইমরান কি কখনও তার প্রকৃত ভালোবাসার মানুষকে খুঁজে পাবেন?’

ইমরান খানের প্রথম স্ত্রী ছিলেন জেমিমা গোল্ডস্মিথ। ১৯৯৫ সালে তাদের বিয়ে হয়েছিল এবং তার ৯ বছর পর বিচ্ছেদ হয়। এরপর ইমরান বিয়ে করেন টিভি উপস্থাপিকা রেহম খানমকে। রেহম খানমের সঙ্গে তার বিয়ে টেকে মাত্র দশ মাস। তৃতীয় বিয়ে হয় বুশরা মানেকার সঙ্গে। ইমরানকে বিয়ের আগে বুশরা একজন শুল্ক কর্মকর্তার স্ত্রী ছিলেন।

/এএমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম