‘আংশিক বিধ্বস্তের পর উ. কোরিয়ার পারমাণবিক ক্ষেত্র ব্যবহারের অনুপযোগী’

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, ০৮:৩২আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ০৮:৩৪

চীনা বিজ্ঞানীরা এক গবেষণায় জানিয়েছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেত্র আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ফলে এই ক্ষেত্রটি ব্যবহারের অনুপযোগী হয়ে যেতে পারে। পাংগাই-রি পারমাণবিক ক্ষেত্রটি ২০০৬ সাল থেকে ছয়টি পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

‘আংশিক বিধ্বস্তের পর উ. কোরিয়ার পারমাণবিক ক্ষেত্র ব্যবহারের অনুপযোগী’

খবরে বলা হয়েছে, গত বছর সেপ্টেম্বরে সর্বশেষ পরীক্ষার পর বেশ কয়েকটি আফটার শক ক্ষেত্রটিতে অনুভূত হয়। এই ঘটনায় অনেক সিসমোলোজিস্ট মনে করেন, ক্ষেত্রটির অভ্যন্তরের পাহাড়ের একাংশ হয়ত বিধ্বস্ত হয়েছে।

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার এই গবেষণা প্রতিবেদনটি এখনও প্রকাশের অপেক্ষায় রয়েছে। প্রতিবেদনটি জিওপিজিক্যাল রিসার্চ লেটার্স-এ প্রকাশিত হবে।

গবেষণার উপসংহারে বলা হয়েছে, সেপ্টেম্বরের সর্বশেষ পরীক্ষার ব্যপ্তি ছিল সাড়ে আট মিনিট। পরীক্ষার পর পারমাণবিক ক্ষেত্রটির কিছু ধ্বংস বিধ্বস্ত হয়েছে।

এক পৃষ্ঠার সারাংশে উল্লেখ করা হয়, এই বিধ্বস্তের ঘটনায় মানটাপ পাহাড়ের নিচে থাকা ভূগর্ভস্ত অবকাঠামো ভবিষ্যতে পারমাণবিক পরীক্ষায় ব্যবহার করা যাবে না।

তবে চূড়ান্ত প্রতিবেদনে এই উপসংহার থাকবে না। গবেষণা দলের প্রধান অধ্যাপক ওয়েন লিয়ানজিং এই তথ্য জানালেও কারণ উল্লেখ করেননি।

২১ এপ্রিল উত্তর কোরীয় নেতা কিম জং-উন দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিলের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঐতিহাসিক আলোচনার পূর্বে উত্তর কোরিয়ার এই অবাক করা ঘোষণা দেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম