ইন্দোনেশিয়ার পুলিশ সদর দফতরে হামলার দায় স্বীকার আইএসের

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৮, ১৪:৫৫আপডেট : ১৫ মে ২০১৮, ১৪:৫৭

ইন্দোনেশিয়ার পুলিশ সদর দফতরে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটস (আইএস)। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় অবস্থিত পুলিশ সদর দফতরে সোমবার হামলার পর আইএস দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে অনলাইনে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী মার্কিন প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। আইএসের নিজস্ব বার্তা সংস্থা আমাকের বরাত দিয়ে এই খবর জানিয়েছে তারা।

ইন্দোনেশিয়ার পুলিশ সদর দফতরে হামলার দায় স্বীকার আইএসের

সোমবারে শিশুসহ পাঁচ সদস্যের পরিবারের চালানো ওই আত্মঘাতী হামলায় একজন নিহত ও চার পুলিশসহ অন্তত ১০ জন  আহত হয়েছেন। আগের দিন একই শহরের তিনটি গির্জায় আরেকটি পরিবারের সদস্যরা আত্মঘাতী হামলা চালালে ৬ জন নিহত হয়। ওই হামলার দায়ও স্বীকার করে আইএস।

সোমবার হামলায় ব্যবহৃত মোটরসাইকেলে দুইজন আরোহী ছিল। এদের একজন নারী। একটি তল্লাসি চৌকির কাছে পৌঁছে মোটরসাইকেল আরোহীরা তাদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। 

মার্কিন প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, আইএসের এক মুখপাত্র আমাকে প্রকাশিত খবরে বলা হয়েছে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সুরাবায়া পুলিশ সদর দফতরের প্রবেশ পথে বিস্ফোরক-বোঝাই মোটরসাইকেল বিস্ফোরণ ঘটিয়ে শহিদ হতে চাওয়া এক অভিযান চালানো হয়েছে।

সোমবারের হামলার আগের দিন ইন্দোনেশিয়ার একটি পরিবারের সদস্যরা মিলে তিনটি গির্জায় হামলা চালায়। একটি হামলা পুলিশ ঠেকিয়ে দিতে পারলেও দুই গির্জায় হওয়া বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ১৩ জন। ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান তিতো কারনাভিয়ান বলেছেন, পরিবারটি ইন্দোনেশিয়ায় আইএসের সহযোগী সংগঠন জামিয়াহ আনসারুত দাওলাহর (জেএডি) সদস্য ছিল।

/জেজে/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম