জম্মু সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি, বিএসএফ সদস্যসহ নিহত ৫

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৮, ১৫:৫০আপডেট : ১৮ মে ২০১৮, ১৮:১৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু সীমান্তে পাকিস্তান ও ভারতের গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য ও ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার এই গোলাগুলি হয়। এই ঘটনায় উভয় দেশ একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

জম্মু সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি, বিএসএফ সদস্যসহ নিহত ৫

এক সিনিয়র বিএসএফ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, জম্মুতে পাকিস্তানি রেঞ্জারদের ব্যাপক গোলাবর্ষণে এক বিএসএফ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। ভারতীয় বাহিনী পাল্টা গুলি ছোড়ে।

শুক্রবারের গুলির ঘটনাটি শনিবার জম্মু-কাশ্মিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে তৃতীয়বারের মতো ঘটলো।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, উসকানি ছাড়াই সীমান্তে ভারতের গুলিতে চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু।

মার্কিন বার্তা সংস্থা ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়েছে জানিয়েছে, বৃহস্পতিবার শেষ রাতের দিকে পাকিস্তানি স্নাইপারের গুলিতে ভারতীয় আধাসামরিক বাহিনীর এক সদস্য নিহত হওয়ার ঘটনায় উভয় দেশের মধ্যে গোলাগুলি শুরু হয়।

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম