ফিলিপাইনে ১০ হাজার ‘অলস’ গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৮, ১৮:৫৯আপডেট : ২৯ জুন ২০১৮, ১৯:০০

ফিলিপাইনের পুলিশ গত দুই সপ্তাহে রাস্তায় ঘুরে বেড়ানো ১০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুর্য়াতে জনগণের জন্য সম্ভাব্য অরাজকতা সৃষ্টির আশঙ্কায় ‘অকর্মণ্যদের’ গ্রেফতারে নির্দেশ দেওয়ার পর এই অভিযান চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ফিলিপাইনে ১০ হাজার ‘অলস’ গ্রেফতার

গ্রেফতারকৃতদের বেশিরভাগই মেট্রোপলিটন এলাকার পুরুষ। এটাই ফিলিপাইনের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা। পুলিশ কিছু এলাকায় নারী ও অপ্রাপ্ত বয়স্কদেরও গ্রেফতার করেছে। কারফিউ চলার সময়ে তাদেরকে রাস্তায় অবস্থানে গ্রেফতার করা হয়।

ম্যানিলার সবচেয়ে বড় জেলার পুলিশ প্রধান জেনারেল জোসেলিটো দাবি করেছেন তারা কোনও অলসকে গ্রেফতার করছেন না। তিনি বলেন, আমরা একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই। আমরা চেষ্টা করছি রাস্তায় অর্ধ নগ্ন হয়ে ঘুরে বেড়ানো, প্রকাশ্যে প্রস্রাব ও মদ্যপান বন্ধ করতে। এসবের বিরুদ্ধেই অভিযান চলছে।

২০১৫ সালে ম্যানিলায় লোক সংখ্যা ছিল ১২.৮ মিলিয়ন। এই হিসেবে প্রতি বর্গকিলোমিটারে শহরটিতে বাস করছেন ২০ হাজার ৭৮৫ জন।

বস্তি এলাকাগুলোতে অনেক মানুষই খোলা আকাশের নিচে বাস করেন। দেশটির গরম আবহাওয়ার কারণে অনেক পুরুষ প্রকাশ্যে কাঁধে শার্ট ঝুলিয়ে চলাফেরা করেন। এখন এমন আচরণকে অপরাধ হিসেবে গন্য করা হচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলো এই অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এসব সংগঠন এই অভিযানকে ‘গরিববিরোধী’ আখ্যায়িত করেছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম