দুর্নীতি মামলায় নওয়াজ শরিফের ১০ বছর কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৮, ১৭:৩৯আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১১:৩১

দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার পাকিস্তানের দায়বদ্ধতা আদালত-১ এর বিচারক মোহাম্মদ বশির এই রায় দেন। এর আগে গত বছর সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেছিলেন নওয়াজ।

দুর্নীতি মামলায় নওয়াজ শরিফের ১০ বছর কারাদণ্ড

পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভি জানায়, নওয়াজের সঙ্গে তার মেয়ে মরিয়মকেও সাত বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত। সাবেক এই প্রধানমন্ত্রীর শ্যালক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সফদারকে এক বছরের কারদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নওয়াজকে ৮০ লাখ এবং মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে।

বেশ কয়েকিদন ধরে শুনানির পর শুক্রবার এই রায় ঘোষণা করা হয়। শুক্রবার তিনবার সময় পাল্টানোর পর স্থানীয় সময় সাড়ে তিনটায় রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার সময় বিচারক দুই পক্ষের আইনজীবীকে চেম্বারে ডাকেন। সেখানে কোনও সংবাদমাধ্যমের প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

রায় ঘোষণার বিলম্বের কারণ সম্পর্কে বিচারক জানান, রায়ের কপি বিতরণে ফটোকপি করা প্রয়োজন ছিল। এজন্যই দেরি হয়েছে।

দেরিতে রায় ঘোষণার জন্য গত বৃহস্পতিবার আদালতে আবেদন জানিয়েছিলেন নওয়াজের আইনজীবী। আগামী সপ্তাহে লন্ডন থেকে নওয়াজ দেশ ফিরবেন এই যুক্তিতে ওই আবেদন করা হলে বিচারক বশির তা খারিজ করে দেন।

স্ত্রী বেগম কুলসুম নওয়াজের চিকিৎসার জন্য গত ১৪ জুন সপরিবারে লন্ডন যান নওয়াজ শরিফ। অ্যাভেনফিল্ড এলাকার বাসায় বসে মেয়ে মরিয়ম আর সাবেক অর্থমন্ত্রী ইসহাক ধরের সঙ্গে বসে মামলার রায় ঘোষণা শোনেন তিনি। আর তার জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সফদার আসন্ন ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রচারণায় খায়বার পাখতুন প্র্রদেশের মানেসরা এলাকায় ছিলেন। সেখান থেকেই রায় শুনেছেন তিনি।

লন্ডনের সূত্রের বরাত দিয়ে জিওটিভির খবরে বলা হয়েছে, রায় শোনার পর স্ত্রীকে নিয়ে হারলি স্ট্রিট ক্লিনিকে রওনা দেন নওয়াজ।

রায় ঘোষণার আগে মেয়ে মরিয়ম এক টুইটার বার্তায় নওয়াজকে পিএমএল-এন এর সিংহ অভিহিত করে বলেন, রায় যাই হোক না কেন কোনও কিছুতেই ছাড় দেওয়া হবে না। পরে আরেক টুইটে তিনি লেখেন, ‘এসব কোনও কিছুই নওয়াজ শরিফের জন্য নতুন নয়, অতীতে নির্বাসন, অযোগ্যতা এমনকি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ সামলেছেন তিনি।’

আর নির্বাচনি প্রচারণায় নওয়াজের জামাতা সফদার বলেছেন, রায় ঘোষণাকে ভয় পান না তিনি।

 

 

/এএ/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম