প্রতিশোধ নিতে ইন্দোনেশিয়ায় ৩০০ কুমির হত্যা

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ২০:০২আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২০:৩৬

প্রতিশোধ নিতে ইন্দোনেশিয়ার একটি গ্রামে প্রায় ৩০০ কুমির হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিকে শনিবার কবর দেওয়ার পর ক্ষুব্ধ গ্রামবাসী ছুরি, হাতুড়ি, লাঠি নিয়ে গ্রামের কুমির প্রজনন কেন্দ্রটিতে হামলা চালায় এবং সেখানে কুমিরগুলোকে হত্যা করে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে ওই কুমির প্রজনন কেন্দ্রেই ভুক্তভোগী ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন। প্রতিশোধ নিতে ইন্দোনেশিয়ায় ৩০০ কুমির হত্যা

মানুষ হত্যার প্রতিশোধ নিতে কুমির হত্যার এ ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের সোরোং জেলায়। প্রদেশটির ‘ন্যাচারাল রিসোর্স কনজারভেশন এজেন্সির’ প্রধান বাসার মানুল্লাং জানিয়েছেন, ৪৮ বছর বয়সী ওই ভুক্তভোগী ব্যক্তি কুমির প্রজনন কেন্দ্রে ঢুকে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করছিলেন। সেখানে হঠাৎ তিনি কুমিরের হামলার শিকার হন। ওই কুমির প্রজনন কেন্দ্রটি নোনাজলের কুমির ও নিউ গায়ানা জাতের কুমির চাষের জন্য অনুমোদনপ্রাপ্ত।

তিনি আরও জানিয়েছেন, ২০১৩ সালে প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়ার সময়ই শর্ত দেওয়া হয়েছিল, এতে যেন স্থানীয়দের কোনও ক্ষতি না হয়। কিন্তু খামারটির চারপাশের এলাকায় যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ রকম ঘটনা পুনরায় যাতে না ঘটে সেজন্য প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।

মানুল্লাং মন্তব্য করেছেন, ‘কুমির ঈশ্বরের সৃষ্টি। তাদেরকেও রক্ষা করা দরকার।’

/এএমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম