ষড়যন্ত্র ও কারচুপির অভিযোগ অস্বীকার পাকিস্তান নির্বাচন কমিশনের

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৮, ০৯:৩৫আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০৯:৩৮

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) জানিয়েছে,  ষড়যন্ত্র, কারচুপি বা কোনও চাপে নয়, কারিগরি জটিলতার কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। বৃহস্পতিবার সকালে ইসিপি সচিব বাবর ইয়াকুব এই তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ইসিপি প্রধান

বুধবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ঘোষিত বেসরকারি ফলাফলে ১১৩টি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)। বুধবার দিবাগত রাতে পিটিআইর অফিসিয়াল ফেসবুক পাতায় ইমরান খানকে ‘উজিরে আজম’ সম্বোধন করে অভিনন্দনও জানিয়েছে তারা। কিন্তু নওয়াজ শরিফের মুসলিম লীগ আর বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টিসহ শীর্ষ রাজনৈতিক দলগুলো ভোটে কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। 

বৃহস্পতিবার ভোর ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে ইসিপি প্রধান সরদার রাজা খান নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন। নির্বাচনে কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, ঠিকমতো কাজ করেছি বলেই প্রমাণিত হয়েছে। শুধু কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু পুরো ব্যবস্থায় কোনও ত্রুটি নেই। বিলম্ব চলছে এবং এই বিষয়ে আমাদের করার কিছু নেই।

সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনার সময় ইয়াকুব জানান, ফল ঘোষণায় বিলম্বের ঘটনায় কোনও ষড়যন্ত্র বা চাপ নেই। ফল পাঠানোর ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার কারণেই তা প্রকাশে বিলম্ব হচ্ছে।

ইয়াকুব বলেন, আরটিএস ব্যবস্থাটি পাকিস্তানে পরীক্ষা করা হয়নি। সূত্র: ডন, জিও নিউজ।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম