পারভেজ মোশাররফের বিচার পুনরায় শুরু হচ্ছে

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৮, ১০:৪৪আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১০:৪৬

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলার বিচারের শুনানি আগামী সপ্তাহে পুনরায় শুরু হচ্ছে। সদ্য সমাপ্ত নির্বাচনে জয় পাওয়া ইমরান খানের নেতৃত্বে গঠিত সরকারের জন্য এই বিচার বড় ধরনের পরীক্ষা হতে পারে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এখবর জানিয়েছে।

পারভেজ মোশাররফের বিচার পুনরায় শুরু হচ্ছে

এই মামলার বিচারে তিন বিচারপতির বিশেষ ট্রাইব্যুনালের প্রধান হিসেবে রয়েছেন লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি ইওয়ার আলী। তিনি ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত তিনদিনের সফরে ইসলামাবাদ সফর করবেন।

সূত্রের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতির এই সফরের লক্ষ্য হচ্ছে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলার শুনানিতে অংশ নেওয়া। তবে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রথমে শুনানির সময়সূচি জুলাই মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লাহোর হাইকোর্টের শীর্ষ বিচারপতিদের বিদেশ সফরের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

সূত্র জানায়, আগামী সপ্তাহে মামলাটির শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। মোশাররফের আইনজীবীদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, এখন দেখার বিষয় হচ্ছে আসন্ন পিটিআই সরকার ষড়যন্ত্র মামলাটি পরিচালনা করবে কিনা এবং সদ্য ক্ষমতাচ্যুত পিএমএল-এন’র নিয়োগ দেওয়া প্রসিকিউটর আকরাম শেখকে দায়িত্ব রাখা হবে কিনা। আকরাম শেখ কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দলের ঘনিষ্ঠ বলে পরিচিত। অথবা হয়ত আকরাম নিজেই দায়িত্ব থেকে সরে যেতে পারেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেসময়কার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। গত ২০১৩ সাল থেকে নানা ধরনের মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। একইবছর ৫ এপ্রিল তার ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।  

 

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম