আল জাজিরার প্রতিবেদনে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৮, ১৭:০৮আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৭:৩৩
image

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। আন্দোলনের পঞ্চম দিনেও তারা রাস্তায় অবস্থান নিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়েছে। বৃষ্টির মধ্যেও থামেনি তারা। বৃহস্পতিবার ঝড়-জলের মধ্যেও তাদের প্রতিবাদ অব্যাহত ছিল। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা এসব শিক্ষার্থীদের বেশিরভাগের বয়সই ১৫/১৬ বছর। সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, রবিবার ঢাকায় দিয়া খানম ও আব্দুল করিম রাজীব নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় অবস্থান নিয়েছে। বিক্ষোভরত এই সব শিক্ষার্থীরা কারও নেতৃত্বে পরিচালিত হচ্ছে না। এই আন্দোলন স্বতঃস্ফূর্ত। তারা সংস্কারের ডাক দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশের সড়ক পরিবহন খাতকে ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত ও বিপদজনক হিসেবে দেখা হয়। তেল গ্যাস জাতীয় সম্পদ রক্ষা কমিটির হিসেব মতে গত বছর চার হাজার ২০০ জন পথচারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২০১৬ সালের তুলানায় এ সংখ্যা ২৫ শতাংশ বেশি।

তাছাড়া সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে কথা বলতে গিয়ে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের একটি মন্তব্য শিক্ষার্থীদের ক্ষোভকে আরও বাড়িয়ে দেয়। বাংলাদেশি দুই শিক্ষার্থীর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেছিলেন, ভারতের মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছে। সেটা নিয়ে তেমন কোনও আলোচনা হয়নি। তাহলে এ বিষয়ে এত কথা বলার কি আছে? এই মন্তব্যের পর সঙ্গে সঙ্গে তার পদত্যাগের দাবি ওঠে। তবে মন্ত্রী তার মন্তব্যের জন্য শুধু ক্ষমা প্রার্থনা করেন।

জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের তাদের বা মায়েরা সমর্থন দিচ্ছেন উল্লেখ করে আল জাজিরার প্রতিনিধি তানভীর চৌধুরী মন্তব্য করেছেন, ‘আমরা আগে কখনও এত বিশাল সংখ্যক শিক্ষার্থীকে রাস্তায় নামতে দেখিনি। দাবি মানা না হলে খুব সহসা তাদের রাস্তা ছাড়ার সম্ভাবনা নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত দুই শিক্ষার্থীর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানিয়েছেন। পরিবারগুলোর সহায়তায় তিনি সব সময় পাশে থাকারও আশ্বাস দেন।

আন্দোলন চলাকালে তিনশ যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্দোলনকারীদের একজন মোহাম্মদ সিফাত সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা লাইসেন্সবিহীন কোনও গাড়ি রাস্তায় দেখতে চাই না। যেসব গাড়ির ফিটনেস নেই সেসব গাড়ি রাস্তায় নামতে পারবে না। অপ্রাপ্তবয়স্ক চালকদের দিয়ে গাড়ি চালাতে দেওয়া হবে না।’

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার বলেছেন, সরকার নিরাপদ সড়কের জন্য প্রচারণা কার্যক্রম চালাবে। তিনি একই সঙ্গে শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন।

আন্দোলন বন্ধ করে দিতে শিক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় বৃহস্পতবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

/এএমএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম