১৮ আগস্ট শপথ নেবেন ইমরান: পিটিআই

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০১৮, ১৪:৩২আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৪:৩৪

১৫ আগস্ট স্বাধীনতা দিবসে পাকিস্তানের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের শপথ অনুষ্ঠানের ধারণার ইতি ঘটেছে। শুক্রবার পিটিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১৮ আগস্ট দেশের ২১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান। বাঙ্গিয়ালায় ইমরানের বাসভবনে দলের ঊর্ধ্বতন নেতাদের বৈঠকের পর এই ঘোষণা ছাড়াও তিনটি গুরুত্বপূর্ণ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। তবে সরকারিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শপথের তারিখ ঘোষণা করে থাকেন জাতীয় পরিষদের স্পিকার। তার দফতর থেকে এখনও কোনও ঘোষণা দেওয়া হয়নি।

১৮ আগস্ট শপথ নেবেন ইমরান: পিটিআই

গত ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি ইমরানের দল পিটিআই। ফলে জোট সরকার গঠন করতে হচ্ছে তাদের। এরইমধ্যে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের নাম প্রকাশ শুরু করেছে।

শুক্রবার পিটিআই নেতাদের বৈঠকের পর জাতীয় পরিষদের স্পিকার হিসেবে আসাদ কায়সারের নাম ঘোষণা করা হয়। এছাড়া পাঞ্জাবের গভর্নর হিসেবে চৌধুরী সরওয়ার ও পাঞ্জাব প্রাদেশিক স্পিকার হিসেবে চৌধুরী পারভেজ এলাহির নাম ঘোষণা করা হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, আগামী সোমবার পিটিআই ও জোটভুক্ত দলের সাংসদদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পরই আগের স্পিকার সরদার আইয়াজ সাদিকের কাছ থেকে শপথ নেবেন তারা। পিটিআই দাবি করছে, সংসদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পাশাপাশি তারা মোট ১৮০ সাংসদকে তাদের জোটে টানতে সক্ষম হয়েছে।

আগামী ১৩ আগস্ট পাকিস্তানের নতুন সংসদের অধিবেশন শুরুর কথা রয়েছে। ওইদিনই সংসদ সদস্যরা শপথ নেবেন। আগামী ১৪ আ ১৬ আগস্ট স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম