প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তানে অধিবেশন শুরু, ভোটদানে বিরত থাকবে পিপিপি

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৮, ১৮:৪৫আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৮:৫৩
image

আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। সংসদ অধিবেশন তিনটা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়েছে চারটা ৩০ মিনিটে। প্রধানমন্ত্রী প্রার্থী ইমরান খান ও শাহবাজ শরিফের পাশাপাশি বিলাওল ভুট্টো জারদারিও উপস্থিত হয়েছেন। যদিও তার দল ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দেবেন। তাদের ভোটে নির্বাচিত হবেন পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী। সংসদের নিম্ন কক্ষে অনুষ্ঠিতব্য এই ভোটাভুটিতে ইমরান খানের জয়ী হয়ে আসাটা নিশ্চিত। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট লিখেছে, গত ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে যে কারচুপির অভিযোগ উঠেছিল তার সমর্থনে হাতে কালো কাপড় বেঁধে সংসদে উপস্থিত হয়েছেন শাহবাজ শরিফ। সংসদে ইমরান খান ও শাহবাজ শরিফের করমর্দন

২৫ জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিটিআই পেয়েছে ১১৬টি আসন। দলটির সঙ্গে জোট বেঁধেছে ৯ জন স্বতন্ত্র প্রার্থী। এর মধ্য দিয়ে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২৫টিতে। পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী দাবি করেছিলেন, মিত্রদের সহায়তা নিয়ে ১৮০টির বেশি আসনে জাতীয় পরিষদ সদস্যেদের সমর্থন জোগাড় করা সম্ভব হয়েছে, যা সরকার গঠনে প্রয়োজনীয় আসনের চেয়ে ৮টি বেশি। ইমরান খানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্যও তা যথেষ্ট। কিন্তু তাদের পক্ষে থাকা আসনগুলোর সংখ্যা কমে গেছে। ব্যক্তিগতভাবে পাঁচটি আসনে বিজয়ী ইমরান খানকে একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দিতে হয়েছে। মিত্র পিএমএল-কিউর আসন সংখ্যাও অর্ধেক কমে গেছে। দলটির নেতা চৌধুরী পারভেজ এলাহি পাঞ্জাব বিধানসভার স্পিকার পদপ্রার্থী এবং তিনি পার্লামেন্টের নিম্নকক্ষের দুটি আসনই ছেড়ে দিয়েছেন। এতে ইমরানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ক্ষত্রে ফাওউয়াদের দাবিটি সত্য প্রমাণিত হবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফের মনোনয়ন নিয়ে ‘পাকিস্তান মুসলিম লীগের’ সঙ্গে পাকিস্তান পিপলস পার্টি একমত হতে না পারায় এখন ইমরান খানের জয় সুনিশ্চিত।

তিনটা ৩০ মিনিটের বদলে চারটা ৩০ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়েছে। ইমরান খান ও শাহবাজ শরিফ দুই জনই নির্ধারিত সময়ে সংসদে পৌঁছেছেন। তবে সোয়া চারটা নাগাদ তারা অধিবেশন কক্ষে উপস্থিত হন। শাহবাজ শরিফ নির্বাচনে কারচুপির প্রতিবাদে হাতে কালো কাপড় বেঁধে রেখেছেন। বিলাওল ভুট্টো ভোটদানে বিরত থাকার ঘোষণা দিলেও সংসদ অধিবেশনে তিনি উপস্থিত হয়েছেন। তিন নেতাই পরস্পরের সঙ্গে করমর্দন করেছেন।

পাকিস্তানে জাতীয় পরিষদের অধিবেশন শুরুর পর প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। অধিবেশন শুরুর পর নব নির্বাচিত স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, যারা ইমরান খানকে সমর্থন করেন তারা আমার ডান দিকের লবিতে অবস্থান নিন এবং যারা শাহবাজ শরিফকে সমর্থন করেন তারা আমার বাম দিকের লবিতে অবস্থান নিন।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান মুসলিম লিগের নেতারা পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওল ভুট্টো জারদারিকে শেষ মুহূর্ত পর্যন্ত শাহবাজ শরিফকে সমর্থন দেওয়ার বিষয়ে অনুরোধ করেছেন। কিন্তু পিপিপি ভোট দানে বিরত থাকার বিষয়ে এখনও অনড়। পিপিপি পিএমএল-এনকে আগেই জানিয়ে দিয়েছিল, প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তারা শাহবাজ শরিফকে সমর্থন করবে না। তাদের অভিযোগ, শাহবাজ শরিফ পিপিপির নেতা আসিফ আলি জারদারি সম্পর্কে বাজে মন্তব্য করেছিলেন।

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান