প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকশ কর্মী ছাঁটাই করবেন ইমরান

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ১৫:০০আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৫:০২

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ব্যয় সংকোচন করতে ইমরান খান দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকশ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছেন। রবিবার জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকশ কর্মী ছাঁটাই করবেন ইমরান

পাকিস্তানের ক্ষমতাসীনদের তিনি ঔপনিবেশিক মানসিকতা ও বিলাসবহুল জীবন-যাপনের সমালোচনা করেন ইমরান।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য ৫২৪ জন কর্মীকে রাখা হয়। ইমরান জানিয়েছেন তিনি মাত্র দুজন কর্মীকে রাখবেন। এর ফলে বাকিদের চাকরি ছাড়তে হবে।

ইমরান একই সঙ্গে ঘোষণা দিয়েছেন, রাজস্ব ঘাটতি কমাতে তিনি বুলেটপ্রুফ গাড়ির বহর বিক্রি করে দেবেন। তিনি বলেন, আমি জনগণকে বলতে চাই, আমি সাধারণ জীবন-যাপন করি, আমি আপনাদের অর্থ সঞ্চয় করব।

জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ইমরান খান দেশটির মুদ্রার সংকট কাটানোর কোনও পরিকল্পনা ও নীতির কথা তুলে ধরেননি। বরং তিনি দেশটির ঋণের বিষয়ে মনোযোগ দিয়েছেন।

এছাড়া ভাষণে ইমরান খান নতুন পাকিস্তান গড়ে তোলার লক্ষ্যের কথা জানিয়েছেন। তিনি পাকিস্তানকে একটি ইসলামি কল্যাণ ব্যবস্থয় রূপান্তর, দারিদ্র্য দূরীকরণ ও ঋণের উচ্চমাত্রা কমিয়ে আনার কথাও জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম