‘সিল্ক রোড’ উত্তেজনার মধ্যেই চীন সফরে পাকিস্তানের সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৮

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তিন দিনের সফরে রবিবার চীনে পৌঁছেছেন। দক্ষিণ এশীয় দেশগুলোতে চীনের সিল্করোড প্রকল্প নিয়ে পাকিস্তানের একজন মন্ত্রীর অস্বস্তি প্রকাশের একদিন পরেই বেইজিং গেলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেনারেল জাভেদ বাজওয়া

 

আগস্টে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই পাকিস্তানে সরকার গঠনের পর জেনারেল বাজওয়া সবচেয়ে শীর্ষ ব্যক্তি, যিনি চীন সফরে গেলেন। চীনের শীর্ষ কূটনীতিকদের পাকিস্তান সফরের এক সপ্তাহের মধ্যেই সেনাপ্রধানের এই চীন সফর অনুষ্ঠিত হচ্ছে।

গত কয়েক বছরে চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কে ফাটল ধরেছে।

রবিবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে জানান, সফরে সেনাপ্রধান চীনের একাধিক নেতা ও চীনা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

জেনারেল বাজওয়া নিয়মিত বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পারমাণবিক শক্তিধর দেশটিতে সেনাবাহিনীর প্রবল প্রভাব রয়েছে। দেশটির নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ বিদেশনীতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী।

বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় পাকিস্তানে ৬০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে চীন।

পাকিস্তানি মন্ত্রী দাউদ ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, পাকিস্তানের সাবেক সরকার অন্যায্যভাবে সিল্ক রোড চুক্তি স্বাক্ষর করেছে। এতে চীনকে বেশি সুবিধা দেওয়া হয়েছে। পরে যদিও তিনি দাবি করেন, তার বক্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম