আমার একমাত্র দোষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: দুয়ার্তে

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৫
image

ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুয়ার্তে বলেছেন, তার একমাত্র দোষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো। এই প্রথম দুয়ার্তে বিনা বিচারে হত্যাকাণ্ড ঘটানোর স্বীকার করলেন। দুয়ার্তে অবশ্য একই সময়ে নিজের শাসনকাল নিয়ে গর্বও করেছেন। মূলত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছাড়া তার আর কোনও দোষ নেই, তার দাবি এমনটাই। ওই ভাষণে তিনি বলেছেন, তিনি তার প্রাণ ও ক্ষমতা ত্যাগ করতে রাজি, কিন্তু ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ থামাবেন না। বার্তা সংস্থা রয়টার্স লিখছে, দুয়ার্তের এমন স্বীকারোক্তি আন্তর্জাতিক আদালতে তার বিচারের দাবিকে জোরালো করবে। আমার একমাত্র দোষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: দুয়ার্তে

 

গত বৃহস্পতিবার প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেওয়া ভাষণে সমালোচকদের উদ্দেশে দুয়ার্তে বলেছেন, ‘আমি সেনাবাহিনীর কাছে জানতে চেয়েছিলাম আমার কী দোষ? আমি কি একটা পেসোও চুরি করেছি? আমার একমাত্র দোষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।’ দুয়ার্তে আগেও বিনা বিচারে হত্যাকাণ্ড হওয়ার কথা স্বীকার করেছেন। কিন্তু তখন তার দাবি ছিল, সেসব হত্যাকাণ্ডের সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। কিন্তু এবার তিনি স্বীকার করলেন তার দায়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, এই বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিপাইন সরকারের বিরুদ্ধে চালু থাকা তদন্ত বেগবান হবে। দেশটির বিরুদ্ধে মাদকবিরোধী অভিযান চালানোর নামে সরকারি বাহিনীর দ্বারা হাজার হাজার মানুষ হত্যার অভিযোগ রয়েছে।

গত মার্চ মাসেই আইসিসি বলেছে, দুয়ার্তে সেসব হত্যাকাণ্ডের জন্য দায়ী। শুধু প্রেসিডেন্ট নন, দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে চলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্যও তিনি দায়ী। এর প্রতিক্রিয়ায় দুয়ার্তে রোম চুক্তি থেকে ফিলিপাইনকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন, যাতে আইসিসি ফিলিপাইনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে না পারে।

গার্ডিয়ান জানিয়েছে, ফিলিপানের সরকারি হিসাব মতেই দেশটিতে ‘মদাকবিরোধী বৈধ অভিযানে’ সাড়ে চার হাজার মানুষ মারা গেছে। ফিলিপিনো পুলিশের ভাষ্য, এরা সবাই মাদক ব্যবসায়ী। কিন্তু রাষ্ট্রীয় নিধনের শিকার হওয়া মানুষদের সম্পর্কে আইসিসিতে ৭৭ পৃষ্ঠার যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে দুয়ার্তের শাসনামলে বিনা বিচারে হত্যার শিকার হয়েছেন প্রায় আট হাজার মানুষ। কয়েকটি মানবাধিকার সংস্থার মতে এ সংখ্যা আরও বেশি, প্রায় ১২ হাজার।

‘হিউম্যান রাইটস ওয়াচের’ এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, ‘প্রেসিডেন্টের দায় থাকার বিষয়ে সব সন্দেহ দূর হয়ে যায় তার এই স্বীকারোক্তির মাধ্যমে।’ অবশ্য প্রেসিডেন্ট দুয়ার্তের মুখপাত্র হ্যারি রোকু শুক্রবার বলেছেন, প্রেসিডেন্ট পরিহাসের ছলে ওই কথা বলেছেন।

/এএমএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম