দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ১৫ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৮, ২২:২৬আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ২২:২৯
image

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিউংবাককে দুর্নীতির দায়ে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা ছিল। এসব মামলায় তাকে কারাদণ্ডের পাশাপাশি এক কোটি ১৫ লাখ ডলার জরিমানার শাস্তিও দেওয়া হয়েছে। আদালতের রায় সরাসরি টিভিতে সম্প্রচার করা হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন, যাদের সঙ্গে এবার যুক্ত হলেন সাবেক এই প্রেসিডেন্ট। দেশটির জীবিত সাবেক চার প্রেসিডেন্টের চার জনই বিভিন্ন অপরাধের দায়ে অভিযুক্ত। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ১৫ বছরের কারাদণ্ড

শুক্রবার রাজধানী সিউলের সংশ্লিষ্ট আদলতটি রায়ে বলেছে, লি নিজেই তার ভায়ের নামে থাকা ব্যবসা প্রতিষ্ঠান ডিএএসের প্রকৃত মালিক, যে ডিএএসের দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। বিচারক চুং কেউ সান মন্তব্য করেছেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা হিসেবে একজন সাবেক প্রেসিডেন্টের করা এমন কাজ তীব্র নিন্দার যোগ্য। তার দুর্নীতির ফলে শুধু যে প্রেসিডেন্টের কার্যালয়ের স্বচ্ছতা নষ্ট হয়েছে তা নয়, বরং সামগ্রিকভাবে সরকারি দফতরের ওপর থাকা আস্থা নষ্ট হয়েছে। উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে কঠোর সাজা দেওয়াটা অনিবার্য।’

লির বয়স এখন ৭৬ বছর। তিনি ২০০৮-২০১৩ মেয়াদে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এ বছরের মার্চ মাসে তাকে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়। লির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি লিখেছে, অসুস্থতার কারণে তিনি শুক্রবারে রায় প্রদানের সময় আদালতে উপস্থিত ছিলেন না। কিন্তু দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়ানহপ নিউজ এজেন্সি দাবি করেছে, বিচার কার্যক্রম সরাসরি টেলিভিশনে প্রচারিত হওয়ার কারণেই তিনি আদালতে যাননি।

আইনজীবীরা তার ২০ বছরের কারাদণ্ডেরর দাবি করেছিলেন আদালতে। তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর মধ্যে একটি হচ্ছে ডিএএসের সঙ্গে জড়িত একটি মার্কিন মামলার বিষয়ে তিনি স্যামসাংয়ের কাছ থেকে ৫৮ লাখ ৫০ হাজার ডলার ঘুষ নিয়েছিলেন। আদালত বলেছে, স্যামসাংয়ের চেয়ারম্যান লি  কুন হির বিরুদ্ধে চলমান কর ফাঁকির অভিযোগ থেকে তাকে মুক্তি দিতে এবং দরকার হলে ‘রাষ্ট্রপতির ক্ষমা’ নিশ্চিতে লি ঘুষ নিয়েছিলেন।

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম