উপনির্বাচনের ফলাফল সু চির দলের জন্য ‘একটি শিক্ষা!’

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৮, ২২:২৪আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ০৯:১৯
image

মিয়ানমারের সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনে দলের ফলাফল বিপর্যয়ের কথা উল্লেখ করে অং সান সু চির নেতৃত্বাধীন দলটির একজন নেতা বলেছেন, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে প্রার্থীদের ফল বিপর্যয় দলের জন্য একটি শিক্ষা। ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (এনএলডি)’ নামক দলটির সংশ্লিষ্ট নেতা আশঙ্কা প্রকাশ করছেন, ১৩টি আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের চূড়ান্ত ফলাফলে তার দল বড় জোর সাতটিতে জয়লাভ করবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই উপনির্বাচনের ফলাফলে বর্তমান সরকারের টিকে থাকা না থাকার ওপর কোনও প্রভাব পড়বে না। কিন্তু ২০২০ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের জন্য এটি একটি সূচক হিসেবে গণ্য হচ্ছে সংশ্লিষ্টদের কাছে। উপনির্বাচনের ফলাফল সু চির দলের জন্য ‘একটি শিক্ষা!’

শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত মিয়ানমারের ডিফ্যাক্টো নেত্রী অং সান সু চির রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল, দেশটিতে দশকের পর দশক ধরে চলা জাতিগত সংঘাতের সমাধানে পদক্ষেপ নেওয়ার। কিন্তু হয়েছে উল্টো।  শান্তি আলোচনা তো স্থগিত হয়েছেই সেই সঙ্গে বেড়েছে সহিংসতা। দেশটির সেনাবাহিনী সন্ত্রাস দমনের নামে গত বছরের আগস্ট মাসে রাখাইন প্রদেশে অভিযান শুরু করে। তাদের হত্যা, নির্যাতন, ধর্ষণসহ নানামুখী মানবতাবিরোধী অপরাধের ভুক্তভোগী হয়ে বাংলাদেশে প্রায় সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নিতে বাধ্য হয়। মিয়ানমার তাদের নাগরিকত্ব নিশ্চিতে বিষয়ে যেমন টালবাহানা করছে, তেমনি তাদের মিয়ানমারের ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ নিশ্চিতেও দৃষ্টিগ্রাহ্য পদক্ষেপ নিচ্ছে না। শুধু রাখাইনে নয় কাচিন ও শান প্রদেশেও মিয়ানমারের সেনাবাহিনী অভিযান চালিয়েছে।

মিয়ানমারের নির্বাচন কমিশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষিত না হলেও গত শনিবারে (৩ নভেম্বর) অনুষ্ঠিত উপনির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলের বিষয়ে বলতে গিয়ে এনএলডির মুখপাত্র মিও নান্ট উল্লেখ করেছেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় থাকা ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে আমরা হেরেছি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা আমাদের ওপর সন্তুষ্ট নয়। এই ফলাফল আমাদের জন্য একটি শিক্ষা। আগামী নির্বাচনকে মাথায় রেখে আমরা প্রতিটি আসনের জন্য নতুন কৌশল নির্ধারণ করব।’

কাচিনের একটি আসনে এনএলডি ২০১৫ সালের নির্বাচনে জিতছিল। এবারের উপনির্বাচনে সেই আসনে তাদের অবস্থান তৃতীয়। মূলত বার্মিজ অধ্যুষিত এলাকাগুলোতেই জিতেছে সুচির দল। শনিবার উপনির্বাচন অনুষ্ঠিত হওয়া আসনগুলোর ১১টির ক্ষেত্রে উপনির্বাচন দেওয়া লেগেছে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের মৃত্যুর কারণে। নির্বাচন হয়েছে  কেন্দ্র ও প্রাদেশিক উভয় পর্যায়ের আসনেই।

/এএমএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম