দুয়ার্তের সমালোচক পত্রিকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ১৭:১৪আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৭:১৭

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে ও তার সরকারের সমালোচনাকারী অনলাইন সংবাদমাধ্যম র‍্যাপলার-এর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হচ্ছে। শুক্রবার দেশটির প্রসিকিউটর জানিয়েছেন, সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠাতা মারিয়া রেসার বিরুদ্ধে কর আইন লঙ্ঘনের অভিযোগ আনার মতোও প্রমাণ রয়েছে তাদের কাছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

দুয়ার্তের সমালোচক পত্রিকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

প্রসিকিউটরের এসব অভিযোগ অস্বীকার করেছে র‍্যাপলার। দাবি করেছে, এই মামলা তাদেরকে হয়রানি ও দমিয়ে রাখার চলমান প্রচেষ্টা।

ফিলিপাইনের আইন অনুসারে, দোষী সাব্যস্ত হলে প্রতিষ্ঠাতা রেসাকে জরিমানা ও ১০ বছর কারাদণ্ড দিতে পারে আদালত।

ইংরেজি ভাষার এই সংবাদমাধ্যমটির আইনজীবী জানান, মামলাটির কোনও আইনি ভিত্তি নেই। কারণ কোনও কর ফাঁকি দেওয়া হয়নি।

দেশটির আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী সপ্তাহে আদালতে অভিযোগ দায়ের করা হবে।

এর আগে এই বছরের শুরুতে সংবাদমাধ্যমটির লাইসেন্স প্রত্যাহার করলে দেশজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে তুমুল আলোচনা হয়।

প্রেসিডেন্ট দুয়ার্তে সংবাদমাধ্যমটির প্রকাশিত খবরকে ‘টুইস্টেড’ আখ্যায়িত করে তার কর্মকাণ্ডের খবর সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করেছেন।

এক সময় এশিয়ার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ফিলিপাইনের অবস্থান অগ্রগণ্য। কিন্তু বিশ্লেষকরা বলছেন, দুয়ার্তের শাসনামলে তা সংকুচিত হয়েছে। ২০১৬ সালে দুয়ার্তে বরেছেন, দেশটিতে নিহত অনেক সাংবাদিকের মরাই উচিত।

১৯৮৬ সাল থেকে দেশটিতে ১৭৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম