মালয়েশিয়ায় নাজিবের স্ত্রী বিরুদ্ধে আরও দুই দুর্নীতির মামলা

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৮, ১৯:৩৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৯:৪০
image

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুরের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) আরও দুইটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তিনি সাড়ে চার কোটি ডলার ঘুষ চেয়েছিলেন এবং তার একটি অংশ গ্রহণও করেছেন।  তার এক সহযোগীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে ঘুষ লেনদেনে মধ্যস্থতা করার অভিযোগে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোসমাহ মানসুরের বিরুদ্ধে গত মাস পর্যন্ত ছিল মোট ১৭টি মামলা। মালয়েশিয়ায় নাজিবের স্ত্রী বিরুদ্ধে আরও দুই দুর্নীতির মামলা
গত মে মাসে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট মালয়েশিয়ার নির্বাচনে জয়লাভ করার পর থেকে বিভিন্ন বিষয়ে দুর্নীতির তদন্ত শুরু হয়। সরকার পক্ষের আইনজীবীদের ভাষ্য, ২০১৬ সালে জেপাক হোল্ডিংস নামের একটি প্রতিষ্ঠানের কাছে সাড়ে চার কোটি ডলার ঘুষ চেয়েছিলেন রোসমাহ। বদলে প্রতিষ্ঠানটিকে ২৯ কোটি ৮০ লাখ ডলার মূল্যমানের সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বোর্নিও দ্বীপে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা ছিল। অপর অভিযোগে বলা হয়েছে, রোসমাহ ২০১৭ সালে একই প্রতিষ্ঠানের কাছ থেকে তিন লাখ ৫৮ হাজার ডলার ঘুষ হিসেবে গ্রহণ করেছেন।

রোসমাহ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু জেপাক হোল্ডিংস গত বছর ঠিকই ওই সরকারি সৌর বিদ্যুৎ প্রকল্পটির কাজ পেয়েছিল। রোসমাহর বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগে তাদের নাম আসার প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি। রয়টার্স জানিয়েছে, এসব অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে প্রতিটি অভিযোগের জন্য রোসমাহর ২০ বছরের কারাদণ্ড হতে পারে। সর্বোচ্চ জরিমানার পরিমাণ দুর্নীতি হওয়া অর্থের পাঁচ গুণ পর্যন্ত হতে পারে।

নাজিব ও তার স্ত্রীর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। মাহাথিরের জয়ের পর যখন দুর্নীতির তদন্তে তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছিল তখন সেখান থেকে প্রায় ২৭ কোটি ৫০ লাখ ডলার মূল্যের নগদ অর্থ, অলংকার, হাতব্যাগ, ঘড়ি ইত্যাদি জব্দ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর এমন বিলাসী জীবন যাপনের তথ্য সামনে আসায় তাদের ওপর ক্ষিপ্ত মালয়েশিয়রা।

ঘুষ গ্রহণের মধ্যস্থতা করার অভিযোগে রিজাল মানসুর নামের এক সাবেক সহযোগীর বিরুদ্ধেও বৃহস্পতিবার আদালতে অভিযোগ উত্থাপন করা হয়েছে। নাজিবের মন্ত্রী পরিষদের সাবেক সদস্য টিংকু আদনান টিংকু মানসুরে বিরুদ্ধেও ৩০ লাখ রিঙ্গিত ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

গত মে মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে নাজিব রাজাকের পরাজয়ের পেছনে থাকা কারণগুলোর একটি ওয়ান এমডিবি ব্যাংকের তহবিল তসরুপের অভিযোগ। যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বলেছেন, ওয়ান এমডিবির তহবিল থেকে ৪৫০ কোটি ডলার সরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে ৭০ কোটি ডলারই গেছে নাজিব রাজাকের ব্যক্তিগত অ্যাকাউন্টে। গত ২৫ অক্টোবর পর্যন্ত নাজিব রাজাকের বিরুদ্ধে মোট ৩৮টি মামলা হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম