আফগানিস্তানে তালেবান হামলায় অন্তত ২০ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৮, ১৫:৩৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৫:৩৬

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তালেবান হামলায়  অন্তত ২০ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় লাশওয়া জুয়ান জেলায় পুলিশের একটি গাড়ির বহর তালেবানের ফাঁদে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

আফগানিস্তানে তালেবান হামলায় অন্তত ২০ পুলিশ নিহত

ফারাহ প্রাদেশিক কাউন্সিলের সদস্য দাদুল্লাহ কানেহ বলেন, হামলায় প্রাদেশিক পুলিশের উপ-প্রধানসহ আরও চার পুলিশ সদস্য আহত হয়েছে। হামলায় নতুন নিয়োগ পাওয়া প্রাদেশিক পুলিশ প্রধান নিহত হয়েছেন।

পরিষদের আরেক সদস্য আব্দুল সামাদ সালেহি জানান, পুলিশের গাড়ির বহরটি নতুন জেলা প্রধানকে পরিচিয় করিয়ে নিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়।

আফগানিস্তানের প্রায় অর্ধেক ভূখণ্ড নিয়ন্ত্রণকারী তালেবান এই হামলায় দায় স্বীকার করেছে। গত কয়েক মাস ধরে তালেবানরা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা জোরদার করেছে।

এর আগে শুক্রবার খোস্ট প্রদেশে সামরিক ঘাঁটির ভেতরে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২৬জন নিহত হয়েছিলেন। শুক্রবারের আগে তিনদিন আগে রাজধানী কাবুলে এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫০ জন নিহত ও অপর ৮৩ জন আহত হয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম