ফিলিপাইনে মাদকবিরোধী যুদ্ধে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৬:০১

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের মাদকবিরোধী যুদ্ধে সরকারিভাবে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। দেশটির মাদক দমন সংস্থার পরিসংখ্যানের বরাতে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে সরকারি এই পরিসংখ্যান মানবাধিকার সংস্থাগুলোর দাবির চেয়ে অনেক কম।

ফিলিপাইনে মাদকবিরোধী যুদ্ধে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

ফিলিপাইনের মাদক দমন সংস্থার এক মুখপাত্র ড্যারিক ক্যারিওন জানান, ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত ৫০৫০ জন নিহত হয়েছেন। এদের বেশিরভাগ নিহত হয়েছেন পুলিশের হাতে।

২০১৬ সালে ক্ষমতা গ্রহণের পরই মাদক ব্যবহারকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দেন দুয়ার্তে। দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় যে নৃশংস অভিযানের সূচনা তিনি করেছিলেন সেটারই ধারাবাহিকতায় এই মাদকবিরোধী যুদ্ধ শুরু হয়।

সরকারি হিসেবে মাত্র ৫০৫০ জন নিহতের কথা বলা হলেও মানবাধিকার গোষ্ঠী ও নিহতদের পরিবারের পক্ষে আন্দোলনকারীদের এই সংখ্যা অনেক বেশি। তাদের মতে নিহতের সংক্যা ১২ থেকে ২০ হাজার হতে পারে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, অনেক হত্যাকাণ্ড অলিখিত রয়ে গেছে। কারণ সেগুলো বেসরকারি মিলিশিয়ার ডেথ স্কোয়াড পরিচালনা করেছে।

গত সপ্তাহে ফিলিপাইনের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান চিতো গ্যাসকন জানান, মাদকবিরোধী যুদ্ধে নিহতের সংখ্যা ২৭ হাজার হতে পারে। পুলিশ মাদকবিরোধী অভিযানের তথ্য ধামাচাপা দেওয়ার কারণে মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করা কঠিন হয়ে পড়েছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম