রাখাইনে ফের ‘ক্লিয়ারেন্স’ অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৮, ২০:২৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:২৭

মিয়ানমারের রাখাইনে নতুন করে ক্লিয়ারেন্স অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার মিয়ানমারের সেনাপ্রধানের কার্যালয় নতুন দফায় এই অভিযান শুরু করার বিষয়টি জানিয়েছে। স্থানীয় চার বৌদ্ধের ওপর হামলা ও দুইজন নিহতের ঘটনায় এই অভিযান শুরু করা হয়েছে।  একটি হামলায় স্থানীয় রোহিঙ্গা সম্প্রদায়কে দায়ী করা হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

রাখাইনে ফের ‘ক্লিয়ারেন্স’ অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী

রাখাইনের উত্তরাঞ্চলীয় পিয়ু মা ক্রিকে এই সহিংসতার ঘটনা ঘটে ১৭ ডিসেম্বর। এখানেই গত বছর মিয়ানমার সেনাবাহিনী সহিংস অভিযান পরিচালনা করেছিল। ওই অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় ৭ লাখ ২০ হাজার রোহিঙ্গা। জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, ওই অভিযানে নৃশংসতার কারণে মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের গণহত্যার দায়ে বিচার হওয়া উচিত।

বৃহস্পতিবার মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাংয়ের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনী আবারও সক্রিয় হয়েছে এবং পিয়ু মা ক্রিক এলাকায় ক্লিয়ারেন্স অভিযান শুরু করেছে। দুই আদিবাসী বৌদ্ধ মাছ ধরতে গিয়ে ফিরে আসা ও দুইদিন পর গলাকাটা অবস্থায় তাদের লাশ উদ্ধারের পর এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

১৭ ডিসেম্বর মাছ ধরার সময় বৌদ্ধ ধর্মালম্বী আরও দুই ব্যক্তি হামলার শিকার হন। ‘বাংলা ভাষায় কথা বলা’ ছয় ব্যক্তি এই হামলা চালায় বলে অভিযোগ ওঠেছে। তবে ওই দুই বৌদ্ধ ধর্মালম্বী পালিয়ে যেতে সক্ষম হয় এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মিয়ানমার সেনাপ্রধানের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ এখনও হামলাকারীদের পরিচয় জানে না।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম