শ্রীলঙ্কান গণকবরে ২৭৮টি কঙ্কাল, ২০টি শিশুর

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৮, ২২:১২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:১৩

শ্রীলঙ্কার সবচেয়ে বড় গণকবর খনন করে ২৭৮টি কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। এসবের মধ্যে নারী পুরুষ ছাড়াও রয়েছে নারী ও শিশুদের দেহাবশেষ। স্থানটি তামিল টাইগার ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গত মার্চ মাসে গণকবরটির সন্ধান পেয়েছিলেন নির্মাণ শ্রমিকরা। ভুক্তভোগীরা কবে নাগাদ মারা গিয়েছিল, তা জানার জন্য তাদের কঙ্কালের নমুনা কার্বন ডেটিং পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শ্রীলঙ্কান গণকবরে ২৭৮টি কঙ্কাল, ২০টি শিশুর

চার দশক ধরে চলা শ্রীলঙ্কান গৃহযুদ্ধের সময় মানার নামক স্থানটিতে তামিল টাইগার ও সেনাবাহিনী প্রচণ্ড লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল। ২০০৯ সালে শ্রীলংকার সামরিক বাহিনীর পক্ষ থেকে অনেক বড় অভিযানের মধ্য দিয়ে দেশটির গৃহযুদ্ধে অবসান হয়। ২০১৩ সালে একটি সরকারি কমিটি জানিয়েছিল, গৃহযুদ্ধে নিখোঁজ হয়েছে ১৯ হাজার মানুষ। এর মধ্যে পাঁচ হাজার হচ্ছে শ্রীলঙ্কার সেনা সদস্য।

শ্রীলঙ্কার নর্দান সিটির ‘সিনিয়ার জুডিশিয়াল মেডিক্যাল অফিসার’ সামিন্দ্রা রাজাপাকসে জানিয়েছেন, গণকবরটির সন্ধান পাওয়ার পর তাদের ১১৮ দিন খনন কাজ করতে হয়েছে। এতে খুঁজে পাওয়া গেছে ২৭৮টি কঙ্কাল। নারী পুরুষ নির্বিশেষে নিহতদের কবর দেওয়া হয়েছিল সেখানে। যে কঙ্কালগুলো পাওয়া গেছে তাদের মধ্যে ২০টি শিশুদের।

রাজাপাকসে জানিয়েছেন, তারা কীভাবে মৃত্যুবরণ করেছিল তা জানতে বিস্তারিত পরীক্ষা চালাতে হবে। তার ভাষ্য, ‘আমাদের এখন কাজ হচ্ছে তাদের মৃত্যুর কারণ ও সময়কাল খুঁজে বের করা, ঘটনার সময়ের পারিপার্শ্বিকতা বোঝা এবং কঙ্কালগুলো যাদের, তাদের পরিচয় খুঁজে বের করা।’

এ বছর থেকে নিখোঁজদের সন্ধানে গঠিত সংস্থা ‘অফিস অব দ্য মিসিং পার্সন্স’ কাজ শুরু করেছে। এর চেয়ারম্যান সালিয়া পেইরিস বলেছেন, কঙ্কালের নমুনার কার্বন ডেটিং পরীক্ষা করে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিতের জন্য যে খরচ লাগে তার যোগান তারা দেবেন।

ছয়টি কঙ্কালের নমুনা কার্বন ডেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। এসবের ফলাফল এলে জানা যাবে, ভুক্তভোগীরা কবে নাগাদ মৃত্যুবরণ করেছিল।

/এএমএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম