হিন্দু মন্দিরকে জাতীয় ঐতিহ্যের স্বীকৃতি দিলো পাকিস্তান

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৯, ১৮:০৯আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৮:১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার হিন্দু ধর্মালম্বীদের প্রাচীনতম একটি মন্দিরকে জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। পঞ্জ তিরাত নামের মন্দিরটি খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশাওয়ারে অবস্থিত। বুধবার প্রদেশটির প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান এখবর জানিয়েছে।

হিন্দু মন্দিরকে জাতীয় ঐতিহ্যের স্বীকৃতি দিলো পাকিস্তান

পঞ্জ তিরাত নামটি এসেছে মন্দিরে থাকা পাঁচটি পুকুর থেকে। এখানে মন্দিরের পাশাপাশি রয়েছে পাম গাছের একটি বাগান। এখন এই পাঁচটি পুকুর চাচা ইউনুস পার্ক এবং প্রাদেশিক চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির নিয়ন্ত্রণে রয়েছে।

ধারণা করা হয়, মহাভারতে উল্লেখিত রাজা পান্ডু এই এলাকার ছিলেন। হিন্দুরা এই পুকুরগুলোতে স্নান করতে আসতেন কার্তিক মাসে এবং গাছের নিচে দুই দিন উপাসনা করতেন।

১৭৪৭ সালে আফগান শাসক দুররানির আমলে মন্দিরটি ধ্বংস করা হয়। পরে ১৮৩৪ সালে শিখ শাসনামলে স্থানীয় হিন্দুরা মন্টিরটি সংস্কার করেন।

স্থানীয় হিন্দুরা মন্দিরটি রক্ষায় ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে আসছেন।  

বুধবার নির্দেশনায় প্রাদেশিক সরকার মন্দিরটি রক্ষণাবেক্ষণের আদেশ দিয়েছে। এছাড়া প্রাচীনতম ধর্মীয় স্থাপনায় গড়ে ওঠা চাচা ইউনিস পার্কটি অপসারণে নির্দেশ দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

ঐতিহাসিক এই মন্দিরের ক্ষতি করার জন্য কেউ দোষী প্রমাণিত হলে তাকে ২০ লাখ পাকিস্তানি রুপি ও পাঁচ বছর কারাদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম