তাইওয়ানে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দিলেন পদত্যাগী সাই

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ১৭:৩৭আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৭:৪৫

স্থানীয় নির্বাচনে পরাজয়ের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করা তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন দেশটির নতুন রাষ্ট্র প্রধানের নাম ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের সঙ্গে পুরো মন্ত্রিসভাও পদত্যাগ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

তাইওয়ানে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দিলেন পদত্যাগী সাই

নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সাই’র নেতৃত্বাধীন ক্ষমতায় থাকা স্বাধীনতাপন্থী দলের ভরাডুবি হয়। এছাড়া সংস্কার কর্মসূচি নিয়ে দেশে সমালোচনার মুখে ছিলেন। একই সঙ্গে চীনের ক্রমাগত হুমকিও ছিল।

শুক্রবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) সাবেক চেয়ারম্যান সু সেং-চ্যাং-এর নাম ঘোষণা করে সাই। তিনি বলেন, তাইওয়ানের গণতন্ত্র ও উন্নয়নকে নির্দিষ্ট কিছু প্রতিবন্ধকতার মোকাবিলা করতেই হবে।

দ্বীপ রাষ্ট্রে চীন ‘এক দেশ, দুই নীতি’ বাস্তবায়নের চেষ্টা করছে বলেও উল্লেখ করেন সাই।

তাইওয়ানের প্রেসিডেন্ট মন্ত্রিসভা গঠন করেন এবং দৈনন্দিন ভিত্তিতে সরকার পরিচালনা করে থাকেন।

২০১৬ সালে স্বাধীনতাপন্থী দলটি জয় পেলে প্রথম নারী প্রেসিডেন্ট হন সাই। দেশটিতে গত ৭০ বছরের অধিকাংশ সময় ধরে দেশটির ক্ষমতায় ছিলো কুওমিনটাং দল। চীনের সঙ্গে তাদের আস্থার সম্পর্ক বিদ্যমান। ওই সত্তর বছরের মধ্যে ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত স্বাধীনতাপন্থীরা ক্ষমতায় থাকার সময় চীনের সঙ্গের সম্পর্কে অস্থিরতা তৈরি হয়।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম