আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবান হামলা, নিহত অন্তত ১২

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৯, ১৪:৫৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৪:৫৯

আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে তালেবানের গাড়িবোমা হামলায় অন্তত ১২ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। মধ্যাঞ্চলীয় প্রদেশ ময়দান ওয়ারডাকে সোমবার এই হামলা হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবান হামলা, নিহত অন্তত ১২

প্রদেশটির গভর্নরের মুখপাত্র মহেবুল্লাহ শরিফজাই জানান, দুই বন্দুকধারী ঘাঁটির ভেতরে প্রবেশের চেষ্টা করলে গুলি করে হত্যা করা হয়েছে। বিস্ফোরক ভর্তি দ্বিতীয় আরেকটি গাড়ি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে।

প্রদেশটির স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সালেম আসগারখিল জানান, নিরাপত্তা বাহিনীর ২৮ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকর্মীরা এখনও আহতদের খোঁজ করছে।

আফগান তালেবান হামলাটির দায় স্বীকার করেছে।

সম্প্রতি আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাতের জন্য একের পর এক হামলা চালাচ্ছে তালেবান। যুক্তরাষ্ট্র ১৭ বছরে ধরে চলমান যুদ্ধের অবসান ও শান্তির জন্য আলোচনার উদ্যোগের মধ্যেই এসব হামলা চলছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম