পাকিস্তানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৭

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, ২০:৩১আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২০:৩৩

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস ও তেলের ট্যাংকারের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। সোমবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা লাগবে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

পাকিস্তানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৭

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সাব্বির মেঙ্গাল জানান, আহতদের হাসপাতালে নেওয়ার পর ১৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ১৩ বাস যাত্রীর।

এর আগে সোমবার কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ১৩ জন বলে জানিয়েছিল। দুর্ঘটনায় আহত হয়েছিলেন আরও অন্তত ১৬ জন।

কর্মকর্তারা জানান, বাসটি বালুচিস্তান থেকে বন্দর নগরী করাচিতে যাচ্ছিল। হাব শহরের কাছাকাছি সড়কে দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে প্লাস্টিকের কনটেইনারে করে ইরান থেকে চোরাই পথে নিয়ে আসা তেল বহনা করা হচ্ছিল।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটে। দেশটিতে ট্রাফিক আইনের বাস্তবায়ন খুব শিথিল।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম