শান্তি আলোচনার মধ্যেই বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে আফগান সরকার

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৯, ২২:৩১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ২২:৩২

আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার মধ্যেই বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে আফগান সরকার। বৃহস্পতিবার মার্কিন সরকারের এক পর্যবেক্ষণকারী সংস্থার প্রতিবেদনে একথা বলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

শান্তি আলোচনার মধ্যেই বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে আফগান সরকার

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো মিশন রেসোল্যুট সাপোর্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ অক্টোবরে কাবুল সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে মাত্র ৬৩ দশমিক ৫ শতাংশ আফগান নাগরিক বাস করছে। আগের প্রান্তিকে এই সংখ্যা ছিল ৬৫ দশমিক ২ শতাংশ।

যুক্তরাষ্ট্রের স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকন্সট্রাকশন (এসআইজিএআর) জানায়, আফগানিস্তানের অঞ্চলগুলোতে কাবুলের নিয়ন্ত্রণ বা প্রভাব হ্রাস পেয়েছে। আফগানিস্তানের ৪০৭টি জেলা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

আফগান বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, কাবুলের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের সংখ্যা এখনও হ্রাস পাচ্ছে।
এদিকে শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে বৈঠক হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তালেবানকে অবিলম্বে ১৭ বছর ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানতে বলা হয়েছে।

এসআইজিএআর-এর প্রতিবেদনের জবাবে পেন্টাগন জানায়, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের সুবিধাজনক শর্তের ভিত্তিতে আফগান যুদ্ধের ইতি টানাই এখন প্রধান লক্ষ্য। কর্মকর্তারা তালেবান ও মার্কিন বিশেষ দূত জালমাই খালিলজাদের মধ্যে চলমান বৈঠকের কথা তুলে ধরেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম