আফগানবাহিনীর চেকপয়েন্টে তালেবান হামলায় ৬ সেনা নিহত

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৯

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশে সেনাবাহিনীর একটি চেকপয়েন্টে তালেবান হামলায় অন্তত ৬ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে সারি পুল প্রদেশের সজমা কালা জেলায় এই হামলা হয়। এক আফগান কর্মকর্তার বরাত দিয়ে এখবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

আফগানবাহিনীর চেকপয়েন্টে তালেবান হামলায় ৬ সেনা নিহত

নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন প্রদেশিক গভর্নরের মুখপাত্র জাবিহুল্লাহ আমানি। তিনি আরও জানান, হামলায় অপর সাত সেনা সদস্য আহত হয়েছে।

আমানি দাবি করেন, হামলার সময় সংঘর্ষে ৯ তালেবান যোদ্ধা নিহত ও ১৩ জন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে এবং পরিস্থিতি আফগানবাহিনীর নিয়ন্ত্রণে।

তালেবানের পক্ষ থেকে এখনও হামলার দায় স্বীকার করা হয়নি। তবে গত বছর থেকে ইসলামি গোষ্ঠীটি প্রতিদিন আফগানবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

১৭ বছর ধরে চলমান যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার মধ্যেই এই হামলা চালানো হলো।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম