মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১০, বাংলাদেশি থাকার আশঙ্কা

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৯, ০৯:৪৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৬:২৮

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত দশজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি শ্রমিক থাকার আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় রবিবার রাত ১১টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস এ খবর জানিয়েছে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১০, বাংলাদেশি থাকার আশঙ্কা

খবরে বলা হয়েছে, গাড়ির চালক ও আট যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। দশম ব্যক্তি সেরডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গাড়ির চালক ছাড়া নিহত সবাই বিদেশি শ্রমিক।

বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল। যাত্রীদের সবাই এমএএস কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক। নিলাই থেকে তাদের কর্মস্থল নেগরি সেমবিলানে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়।

সেপাং পুলিশ প্রধান সহকারী কমিশনার জুলকিফলি আদামশাহ বলেন, সব শ্রমিকের রাত ১২টার শিফটে কাজ করার কথা ছিল। আহত ৩৪ শ্রমিককে সেরডাং, পুত্রজায়া, বান্টিং ও কাজাংয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১০, বাংলাদেশি থাকার আশঙ্কা

দুর্ঘটনাস্থলে দমকল, বেসামরিক প্রতিরক্ষা, স্বাস্থ্য বিভাগ ও এমএএস কার্গো কমপ্লেক্সের অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।
দক্ষিণ সেলাঙ্গর দমকল বিভাগের প্রধান ফাদিল সালেহ জানান, রাত ১১টা ১৬ মিনিটে দুর্ঘটনার খবর পেয়েছেন তারা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। যাত্রীদের বের করে আনতে বাসের অনেক অংশ কাটতে হয়েছে। পুরো উদ্ধার তৎপরতা শেষ করতে এক ঘণ্টা সময় লেগেছে।

/এএ/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম