যে কারণে শ্রীলঙ্কায় সিরিজ হামলায় নিহতের সংখ্যা কমলো প্রায় ১০০

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৯, ২০:৪০আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২০:৪২

ইস্টার সানডেতে শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলায় নিহতের সরকারি সংখ্যা প্রায় ১০০ জন কমানো হয়েছে। হামলার দিন থেকেই নিহতের সংখ্যা বাড়তে বাড়তে ৩৫৯ জনে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়েছিল সরকারিভাবেই। কিন্তু বৃহস্পতিবার সেই সংখ্যা ২৫৩ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

যে কারণে শ্রীলঙ্কায় সিরিজ হামলায় নিহতের সংখ্যা কমলো প্রায় ১০০

কিন্তু ১০০ জনেরও বেশি নিহত কমিয়ে আনার ব্যাপারে সরকারের দাবি, গণনার ভুল ও নিহতের পরিচয় উদঘাটনের জটিলতায় তারা ভুল সংখ্যা বলেছিলেন।

শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষামন্ত্রী রুয়ান বিজয়বর্ধনে  বলেন, মর্গ থেকে ভুল তথ্য সরবরাহ করা হয়েছিলো। অন্যদিকে স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা বলেন, নিহতের লাশের বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সংখ্যা এত বেশি ছিল যে সঠিক সংখ্যা দেওয়া সম্ভব হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সব ময়নাতদন্ত শেষ করা হয়। তখনও একজনকে একাধিকবার গণনা করা হয়। স্বাস্থ্য সেবার মহাপরিচালক অনিল জাসিংহ এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণে নিহতদের দেহাবশেষ চিহ্নিত করা ছিল কঠিন।

এর আগে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল নিহতদের মধ্যে ৩৪ জন বিদেশি নাগরিক ছিলেন। বিদেশিদের মধ্যে বাংলাদেশ, চীন, ভারত, ডেনমার্ক, জাপান, নেদারল্যান্স, পর্তুগাল, সৌদি আরব, স্পেন, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিক আছেন।

২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়।লঙ্কান কর্তৃপক্ষ হামলার জন্য স্থানীয় উগ্রবাদী গোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাতকে দায়ী করে আসছে। লঙ্কান গোয়েন্দারা জাহরান হাশিম নামের উগ্রবাদী ধর্মীয় নেতাকে হামলার মূলহোতা হিসেবে চিহ্নিত করার দাবি করেছে। শ্রীলঙ্কার সরকার হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-কে হামলার জন্য দায়ী না করলেও সংগঠনটি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। আইএস-এর ছবি সম্বলিত বিবৃতিতে হামলাকারী হিসেবে যে ৮ জনের কথা বলা হয়েছে, তাদের মধ্যে একমাত্র হাশমিকেই দেখা গেছে মুখ খোলা অবস্থায়। আইএস-ও তাকে মাস্টারমাইন্ড হিসেবে হাজির করেছে। শুক্রবার শঙ্কান প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা জানিয়েছেন, হোটেল সাংগ্রি-লাতে আত্মঘাতী হামলা চালিয়ে নিহত হয়েছে হাশমি।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম