সমকামীদের পাথর ছুড়ে হত্যার শাস্তি স্থগিত করলো ব্রুনাই

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৯, ১৬:০৬আপডেট : ০৬ মে ২০১৯, ১৯:০৫

ইসলামি শরিয়াহ আইন অনুসারে সমকামিতার জন্য পাথর ছুড়ে মৃত্যুর শাস্তির বিধান কার্যকর করা থেকে পিছু হটলো ব্রুনাই। রবিবার দেশটির সুলতান হাসানুল বলকিয়া নতুন আইনে থাকা সমকামিতার জন্য মৃত্যুদণ্ডের বিধানের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। এই বিধানটি চালু করার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশ্বজুড়ে উদ্বেগ এবং সেলিব্রেটিদের প্রতিবাদ ও দেশটিকে বয়কটের ঘোষণার পর এমন সিদ্ধান্ত এলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সমকামীদের পাথর ছুড়ে হত্যার শাস্তি স্থগিত করলো ব্রুনাই কিছু অপরাধের জন্য আগে থেকেই বিধান থাকলেও ১৯৫৭ সালের পর থেকে ব্রুনাই কোনও মৃত্যুদণ্ড কার্যকর করেনি। গত মাসে দেশটি ইসলামি আইন বা শরিয়ার কঠোর বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল। আর দেশটিতে সমকামিতা আগে থেকেই নিষিদ্ধ থাকলেও শাস্তি ছিল ১০ বছরের কারাদণ্ড।

এর আগে এক ভাষণে সুলতান বলেছিলেন, শরিয়াহ পেনাল কোড অর্ডার বা এসপিসিও‘র বিষয়ে ওঠা প্রশ্ন নিয়ে তিনি সচেতন আছেন। এখন এসপিসিও’র ওপর স্থগিতাদেশ দেওয়ার সময়েও তিনি নতুন আইনের পক্ষে কথা বলেছেন।

দেশটির প্রায় সাড়ে চার লাখ অধিবাসীর মধ্যে মুসলিমদের সংখ্যা দুই-তৃতীয়াংশ। ব্রুনাইতে শরিয়াহ আইনের প্রথম বাস্তবায়ন হয় ২০১৪ সালে। যদিও তখন সাধারণ আইন ও শরিয়াহ আইন দুটোই চালু থাকার কথা বলা হয়েছে। প্রথম দফায় কিছু অপরাধের জন্য জেল জরিমানার বিধানের ঘোষণা দেওয়া হয়। এরপর গত মাসে দ্বিতীয় ধাপে ঘোষণা করা হয়, সমকামিতার শাস্তি হবে পাথর ছুড়ে মৃত্যু।

জাতিসংঘ সতর্ক করে জানিয়েছিল, এই বিধানটি মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র বিরোধী, যা ২০০৬ সালে ব্রুনাই অনুস্বাক্ষর করেছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম