শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা দমনে সেনা টহল শুরু

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৯, ১৮:২৩আপডেট : ১৪ মে ২০১৯, ১৮:২৪

শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতায় আক্রান্ত এলাকায় টহল শুরু করেছে দেশটির সেনারা। মঙ্গলবার সামরিক যান নিয়ে সেনারা টহল শুরু করে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা দমনে সেনা টহল শুরু

কর্তৃপক্ষের মতে, সবচেয়ে বেশি মুসলিমবিরোধী সহিংসতা হয়েছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে। তাদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

রবিবার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র শুরু বিতর্কের জের ধরে চিলাউ শহরে মুসলিমবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। এক দল খ্রিস্টান যুবকরা স্থানীয় তিনটি মসজিদ ও মুসলিম মালিকানাধীন দোকানে পাথর নিক্ষেপ ও ভাঙচুর করে। তাদের মারধরের শিকার হন এক মুসলিম ব্যক্তি। এই ঘটনার পর প্রথমে শহরটিতে কারফিউ জারি করা হয়। তবে সহিংসতা দ্রুতই একের পর এক শহরে ছড়িয়ে পড়ে। পরে সারা দেশেই কারফিউ জারি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়।

সোমবার ট্যাক্সিযোগে এসে একদল ব্যক্তি মুসলিম মালিকানাধীন দোকানে ভাঙচুর ও পাথর নিক্ষেপ শুরু করে। দ্রুতই হামলাকারীর সংখ্যা ২০০ এবং পরে হাজার ছাড়িয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রধান মসজিদসহ ১৭টি মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও ৫০টি বাড়িতে হামলা চালায়। কারফিউ জারি থাকার মধ্যেই  সোমবার রাতে ৪৫ বছর বয়সী ওই মুসলিম কাঠমিস্ত্রীকে তার নিজের কারখানায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।

তিন সপ্তাহ আগে ইস্টার সানডে’র দিনে দেশটির ৩টি গির্জা ও কয়েকটি হোটেলে সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হয়েছিল। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস বিবৃতি দেওয়ার পর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে হয়রানি ও হুমকির শিকার হয়ে আসছে মুসলিম সম্প্রদায়। সেই ধারাবাহিকতায় রবিবার ফেসবুকে শুরু হওয়া বিরোধের জেরে রাজধানী কলম্বোর উত্তরের কয়েকটি জেলায় মুসলিমবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে।

সোমবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জানান, মুসলিমবিরোধী সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নিরাপত্তাবাহিনীকে ক্ষমতা দিয়েছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী