আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় অস্বীকৃতি তালেবানের

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৯, ২১:৫৫আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:৫৯

আফগানিস্তানের সরকারের সঙ্গে সরাসরি কোনও আলোচনায় বসার প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছে তালেবানরা। আগামী দুই সপ্তাহের মধ্যে তালেবানের সঙ্গে সরকারের আলোচনার বিষয়ে সিনিয়র মন্ত্রীর বক্তব্যের পর রবিবার অবস্থান জানালো এই সশস্ত্র গোষ্ঠী। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।

আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় অস্বীকৃতি তালেবানের

কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের এক মুখপাত্র সুহাইল শাহীন বলেন, বিদেশি সেনাদের প্রত্যাহারের পরই আন্তঃআফগান আলোচনা হতে পারে।

শনিবার আফগানিস্তানের শান্তিবিষয়ক প্রতিমন্ত্রী আব্দুল সালাম রাহিমি বলেছিলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের ১৫ সদস্যের প্রতিনিধি দল সরাসরি তালেবানের সঙ্গে আলোচনায় বসবে।

প্রায় এক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে তালেবানরা। তবে তারা আফগান সরকারকে পুতুল শাসক আখ্যায়িত করে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

কাবুল সফররত মার্কিন দূত জালমায় খলিলজাদ টুইটারে জানিয়েছেন, আমাদের নিজেদের সমঝোতা হওয়ার পর আন্তঃআফগান আলোচনা অনুষ্ঠিত হবে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম