সাংবাদিকের বিরুদ্ধে ১০০০ কোটি রুপির মানহানির নোটিশ ইমরান খানের

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ২০:২১আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২০:২৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির একটি বেসরকারি টেলিভিশনের উপস্থাপক নাজাম শেটির বিরুদ্ধে এক হাজার কোটি রুপির মানহানির নোটিশ দিয়েছেন। নোটিশে তিনি অভিযোগ করেছেন, উপস্থাপক তার ব্যক্তি জীবন নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করেছেন।

সাংবাদিকের বিরুদ্ধে ১০০০ কোটি রুপির মানহানির নোটিশ ইমরান খানের

ব্যক্তি জীবন নিয়ে ‘প্রোপাগান্ডা’ চালানোর অভিযোগে নাজাম শেটির নোটিশ পাঠিয়েছেন ইমরানের আইনজীবী বাবর আওয়ান। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সম্পর্কে ফেক নিউজের প্রতি কোনও প্রশ্রয় দেওয়া হবে না।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের কেন্দ্রীয় জনসংযোগ প্রধান আসগর লেঘারি দাবি করেছেন, ইমরানের ব্যক্তিজীবন নিয়ে লজ্জাজনক অভিযোগ তুলেছেন শেটি। এর মধ্য দিয়ে শেটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আইন ও নৈতিকতা লঙ্ঘন করেছে। যা প্রধানমন্ত্রীর মানহানি করেছে।

লেঘারি জানান, তার আশা পিছু না হটে শেটি আদালতের মুখোমুখি হবেন। না হলে তাকে ১ হাজার কোটি রুপি দিতে হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী