ইন্দোনেশিয়ায় বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে জাকার্তা

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ২৩:২২আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২৩:২৪

বিদ্যুৎ বিপর্যয়ের ফলে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও আশেপাশের শহরগুলো বড় ধরনের ব্ল্যাকআউটের কবলে পড়েছে। এতে করে শহরটির ১ কোটির বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়ায় বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে জাকার্তা

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার দুপুরে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়। বিদ্যুৎ ঠিক করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

বিদ্যুৎ বিপর্যয়ের ফলে জাকার্তার অনেক সড়কে ট্রাফিক লাইট বন্ধ হয়ে গেছে। এমনিতেই যানজটের শহর জাকার্তায় এতে করে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

নতুন চালু হওয়া মেট্রোরেলের যাত্রীদের ট্রেন থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে। এলা ওয়াসিলা নামের এক যাত্রী বলেন, হঠাৎ করেই ট্রেনটি থেমে যায়। আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। বগিতে অনেক শিশু ছিল। বাচ্চারা কাঁদছিল, মানুষ চিৎকার করে দরজা খুলতে বলছিল।

জাকার্তায় প্রায় ১ কোটি মানুষের বাস। আরও প্রায় দুই কোটি মানুষ আশেপাশের শহরগুলোতে বাস করে। বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছে প্রতিবেশী প্রদেশগুলোও। জাকার্তার আন্তর্জাতিক বিমানবন্দর ব্ল্যাকআউটে পড়েনি। তবে হাসপাতালগুলো জেনারেটর ব্যবহার করছে।

বিদ্যুৎ কোম্পানি পিএলএন বিদ্যুৎ বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করেছে। কোম্পানিটি এজন্য বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিকে দায়ী করেছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম