হংকংয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, শতাধিক দোকান ভাঙচুর

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৯, ১৬:৩৪আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৬:৩৫

হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুড়লে প্রতিবাদকারীরা পাল্টা পেট্রোল বোমা নিক্ষেপ করে। উভয় পক্ষের সংঘর্ষে সময় সৃষ্ট বিশৃঙ্খলায় শতাধিক দোকান ভাঙচুর করা হয়েছে। বিক্ষোভকারীরা চীনা ব্যাংক ও মেট্রো স্টেশনে ভাঙচুর চালায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

হংকংয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, শতাধিক দোকান ভাঙচুর

দুই সপ্তাহ বিক্ষোভ বন্ধ থাকার পর রবিবার পুনরায় রাজপথে নামেন প্রতিবাদকারীরা। গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে অংশগ্রহণকারীদের দেখে বিক্ষোভের প্রতি এখনও জনপ্রিয়তা রয়েছে বলে প্রতীয়মান হয়েছে। কট্টরপন্থী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ অব্যাহত রেখেছে।

প্রতিবাদকারীরা কালো পোশাক পরে নাথান রোডে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে মিছিল নিয়ে এগিয়ে যেতে থাকলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে। এর আগে বিক্ষোভকারীরা পাশের সিম শা সুই পুলিশ স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল।

স্টেশনে জড়ো বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়ে পুলিশ। এতে শতাধিক বিক্ষোভকারী পালিয়ে যায়। বিক্ষোভকারীদের শনাক্ত করতে নীল রঙ ব্যবহার করে পুলিশ।

১৮ অক্টোবর পুলিশ বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণার পর রবিবারের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গণতন্ত্রের পক্ষে আওয়াজ তোলার আহ্বান জানান গণতন্ত্রপন্থী নেতারা। হংকং-এর প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বলেছেন, সাপ্তাহিক বিক্ষোভে সহিংসতায় শহর ধ্বংসের উপক্রম হওয়ায় উপনিবেশিক আমলের আইন প্রচলন করতে বাধ্য হয়েছেন তিনি। নিরাপত্তা সচিব জন লি বলেছেন, অনুমোদিত ও অনুনোমোদিত জনসমাগম, মিছিল বা শোভাযাত্রায় নিষিদ্ধ হবে মুখোশ ব্যবহার। রংয়ের ব্যবহারসহ মুখ ঢাকা যে কোনও কিছু এর আওতায় নিষিদ্ধ থাকবে।

এক সময়কার ব্রিটিশ কলোনি হংকং এখন চীনের অংশ। ‘এক দেশ, দুই নীতি’র অধীনে কিছু মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করছে হংকং। অঞ্চলটির নিজস্ব বিচার ও আইন ব্যবস্থা রয়েছে,যা মূল চীনের চেয়ে ভিন্ন। গত ৯ জুন থেকে সেখানে কথিত অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের আশঙ্কা,ওই বিল অনুমোদন করা হলে ভিন্নমতাবলম্বীদের চীনের কাছে প্রত্যর্পণের সুযোগ সৃষ্টি হবে। লাখো মানুষের উত্তাল গণবিক্ষোভের মুখে এক পর্যায়ে ওই বিলকে ‘মৃত’ বলে ঘোষণা দেন হংকংয়ের চীনপন্থী শাসক ক্যারি ল্যাম। তবে এতে আশ্বস্ত হতে না পেরে বিক্ষোভ অব্যাহত রেখেছে সেখানকার নাগরিকরা। এর সঙ্গে যুক্ত হয়েছে হংকংয়ের স্বাধীনতার দাবি। সাপ্তাহিকভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভ ক্রমাগত সহিংস হয়ে উঠছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম