নিহতের সংখ্যা বেড়ে ৭৩

রান্নার স্টোভ বিস্ফোরণেই চলন্ত ট্রেনে আগুন: পাকিস্তানি রেলমন্ত্রী

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৯, ১৩:০৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৭:৪৮

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে করাচি থেকে লাহোরগামী একটি চলন্ত ট্রেনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ বলেছেন, যাত্রীরা সকালের নাশতা রান্না করার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়। যে বগিতে বিস্ফোরণ হয়েছে, সেটিতে তাবলিগ জামাতের লোকজন রাওয়ান্ড যাচ্ছিলেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

রান্নার স্টোভ বিস্ফোরণেই চলন্ত ট্রেনে আগুন: পাকিস্তানি রেলমন্ত্রী

বৃহস্পতিবার ভোরে লিয়াকতপুর এলাকায় বিস্ফোরণের পর ট্রেনটিতে আগুন ধরে যায়। আগুনে তেজগাম ট্রেনটির তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে দুটি ছিল ইকোনমি শ্রেণি ও একটি বিজনেস শ্রেণির।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ড. ইয়াসমিন রশিদ বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে আহতের সংখ্যা ৪০ জনের বেশি।

রান্নার স্টোভ বিস্ফোরণেই চলন্ত ট্রেনে আগুন: পাকিস্তানি রেলমন্ত্রী

জেলার উদ্ধার সেবার প্রধান বাকির হুসেইন জানিয়েছেন, নিহতের সংখ্যা অন্তত ৬৫ জন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্ত করা হবে।

আরেক জেলা কর্মকর্তা জানিয়েছেন, আহতদের লিয়াকতপুর ও ভাওয়ালপুরের ডিএইচকিউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

 
 
 
View this post on Instagram

A post shared by Dawn Today (@dawn.today) on Oct 30, 2019 at 10:34pm PDT

রেলওয়ে কর্মকর্তারা নিশ্চিত করেছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই আগুনের সূত্রপাত্র হয়। এতে ট্রেনের আরও দুটি বগিতে আগুন ধরে যায়। তিনটি বগিতে ২০০ জনের বেশি যাত্রী ছিলেন। এরমধ্যে দুটি ইকোনমি বগিতে যাত্রীর সংখ্যা ছিল যথাক্রমে ৭৭ ও ৭৮ জন এবং বিজনেস শ্রেণিতে যাত্রীর সংখ্যা ছিল ৫৪ জন।

রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, দুটি রান্নার স্টোভ বিস্ফোরিত হয়। তারা রান্না করছিলেন এবং স্টোভ বিস্ফোরণের ফলে তেল থেকে আগুন ধরে যায়। ট্রেন থেকে লাফিয়ে পড়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। আগামী দুই ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল শুরু হবে।

শেখ রশিদ আরও বলেন, যে বগিতে স্টোভ বিস্ফোরিত হয়েছে, সেটিতে তাবলিগ জামাতের লোকজন ভ্রমণ করছিলেন। ক্ষতিগ্রস্ত তিনটি বগি ট্রেন থেকে আলাদা করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণ ও শীতল করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

ডন-এর খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে তাদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। রহিম ইয়ার খান জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের উদ্ধারে মুলতান থেকে একটি সামরিক হেলিকপ্টার রওনা দিয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন।

/এএ/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম