২৯ নভেম্বর ভারত আসবেন লঙ্কান প্রেসিডেন্ট রাজাপক্ষে

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, ০৫:৩৩আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০৫:৩৪

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে ২৯ নভেম্বর ভারত সফর করবেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ গ্রহণ করে দিল্লি আসবেন তিনি। মঙ্গলবার রাজাপক্ষের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এনডিটিভি’র এক খবরে বিষয়টি জানা গেছে।

EJvZ_1dWwAN4jV

এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজাপক্ষে পরিবারের শ্রীলঙ্কার ক্ষমতায় ফেরা ভারতের পক্ষে উদ্বেগের হতে পারে। রাজাপক্ষের ভাই মহেন্দ্র রাজাপক্ষে চীনের প্রতি ঝুঁকে রয়েছেন বলে ধারণা করা হয়। মহেন্দ্র যখন প্রেসিডেন্ট ছিলেন তখন  ভারতকে না জানিয়েই শ্রীলঙ্কার বন্দরে নোঙর করতে পারত চীনা সাবমেরিন।

শ্রীলঙ্কায় টাইগার অফ তামিল এলাম বা এলটিটিই-এর সঙ্গে দীর্ঘদিনের গৃহযুদ্ধ চলাকালীন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন রাজাপক্ষে। লঙ্কান গৃহযুদ্ধের অবসানে তার ভূমিকা রয়েছে। সিংহলিজ ও বৌদ্ধ যাজকরাও তাকে শ্রদ্ধা করেন। তবে তামিল ও মুসলিম সংখ্যালঘুদের মধ্যে তার জনপ্রিয়তা খুব একটা নেই।

সোমবার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেন রাজাপক্ষে। এর একদিন পর মঙ্গলবার পূর্ব কোনও ঘোষণা ছাড়াই কলম্বো পৌঁছেন জয়শঙ্কর। লঙ্কান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী টুইটারে জানান, ২৯ নভেম্বর রাজাপক্ষে ভারত সফর করবেন। তিনি আরও লিখেছেন, রাজাপক্ষের নেতৃত্বে ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।

শান্তি, উন্নতি, সমৃদ্ধি এবং নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ জানিয়েছেন বলেও টুইট বার্তায় উল্লেখ করেন জয়শঙ্কর।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম