'রোহিঙ্গা নিপীড়নে'র বিচারে মিয়ানমারে কোর্ট মার্শাল শুরু

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৯, ০৩:০৬আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৩:০৯

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে কয়েকজন সেনা সদস্য ও কর্মকর্তার বিরুদ্ধে কোর্ট মার্শাল শুরু করেছে দেশটির সেনাবাহিনী। তদন্তের পর মঙ্গলবার নিজস্ব আদালতে এই বিচার শুরু করেছে তারা। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জাও মিন তুন। রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে শুনানি শুরু হওয়ার কয়েকদিন আগে এই বিচার শুরু করলো দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

'রোহিঙ্গা নিপীড়নে'র বিচারে মিয়ানমারে কোর্ট মার্শাল শুরু

২০১৭ সালের আগস্টে রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাতে ৭ লাখের বেশি মানুষ।  ২০১৮ সালের ফেব্রুয়ারিতে রাখাইনের গু দার পিন গ্রামে অন্তত পাঁচটি গণকবরের সন্ধান দেয় মার্কিন বার্তা সংস্থা এপি। বার্তা সংস্থাটি জানায়, সেনা সদস্য ও বৌদ্ধ গ্রামবাসীরা বন্দুক, ছুরি, রকেট লাঞ্চার ও গ্রেনেড নিয়ে ওই গ্রামে হামলা চালায়। বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা জানায় এই ঘটনায় শত শত মানুষ হত্যা করা হয়। পরে মৃতদেহগুলো গণকবরে সমাহিত করা হয়।

তবে মিয়ানমার সরকার হামলার খবর অস্বীকার করে জানায় গনকবরে পাওয়া মৃতদেহগুলো সন্ত্রাসীদের। ওই সময়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, প্রায় ৫০০ গ্রামবাসী তাদের ওপর হামলা চালালে আত্মরক্ষার প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়।

এই ঘটনায় মিয়ানমার সেনাবাহিনী তদন্ত শুরু করে। সেপ্টেম্বরের শুরুতে দেশটির সেনাবাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে, তদন্তে দেখা গেছে রাখাইনের গু দার পিয়ান গ্রামে নির্দেশনা অনুসরণের দুর্বলতা ছিল সেনা সদস্যদের। জানানো হয়, সামরিক বিচার ব্যবস্থার অধীনে এসব সেনা সদস্যদের কোর্ট মার্শালের মুখোমুখি করা হবে। তবে কতজন সেনা সদস্য বিচারের মুখোমুখি হচ্ছে বা কবে এই কোর্ট মার্শাল অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ওই বিচার মঙ্গলবার শুরু হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রয়টার্সকে সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন বলেন, ‘গু দার পিন নামের একটি গ্রামে নিয়োজিত সৈন্য ও কর্মকর্তারা যথাযথভাবে সামরিক নির্দেশ পালন করেনি’।

বিচার নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে, যেসব সেনাদের কোর্ট মার্শাল শুরু হয়েছে তারা গু দার পিন ‘দুর্ঘটনায়’ জড়িত।

রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মামলা করেছে গাম্বিয়া। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর এই মামলার শুনানি শুরু হবে। সেখানে মিয়ানমারের নেত্রী অং সান সু চির তার দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন।  পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-তেও মামলা করা হয়েছে। তবে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে মিয়ানমার। আন্তর্জাতিকভাবে বিচারের এই উদ্যোগ নিজেদের সার্বভৌমত্ত্বের প্রতি হুমকি হিসেবে অভিহিত করে দেশটি বলে আসছে তারা নিজেরাই অভিযোগগুলো তদন্ত করবে। এমন পরিস্থিতিতেই কোর্ট মার্শালের কথা জানালো দেশটির সেনাবাহিনী।

এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে আলাদা এক ঘটনায় দশ রোহিঙ্গা গ্রামবাসীকে হত্যায় সেনা সদস্যরা সহযোগিতা করেছে বলে স্বীকার করে মিয়ানমার। এই ঘটনায় চার কর্মকর্তা ও তিন সেনা সদস্যকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে এক বছরের কম সময়ের মধ্যে তাদের মুক্তি দেওয়া হয়।  ওই ঘটনা উদঘাটনের মাধ্যমে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্গনের দায়ে রয়টার্সের দুই সাংবাদিক যত সময় কারাভোগ করেছেন এই সেনা সদস্যরা তত সময়ও কারাভোগ করেনি। পাঁচশো দিনেরও বেশি সময় কারাভোগের পর এই বছরের শুরুর দিকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান ওই দুই সাংবাদিক। 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের