‘খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৯

উত্তর কোরিয়া দাবি করেছে, তারা একটি স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্রে ‘খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা’ চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়েছে, এই পরীক্ষার ফলাফল দেশটির কৌশলগত কাজে লাগবে। তবে এর বেশি বিস্তারিত কিছু জানানো হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

‘খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া

খবরে বলা হয়েছে, বিশ্লেষকরা মনে করছেন এটি হতে পারে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অথবা স্যাটেলাইট লঞ্চারের কোনও ইঞ্জিনে জ্বালানির ভূমি পরীক্ষা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা বাতিলের পর উত্তর কোরিয়ার এই খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা চালানোর খবর জানা গেলো।

কেসিএনএ’র খবরে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান পরিবর্তনে এই সাম্প্রতিক পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

শনিবার এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরীয় দূত কিম সং বলেন, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনও দীর্ঘমেয়াদি আলোচনার প্রয়োজন নেই। পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা থেকে এরই মধ্যে চলে গেছে।

উত্তর কোরিয়া নতুন পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে এক বছরের সময়সীমা বেঁধে দিয়েছিল, যাতে দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। অন্যথায় বিকল্প পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পিয়ংইয়ং।

তবে শনিবার একটি নতুন সমঝোতায় উপনীত হওয়ার বিষয়ে আবারও আশাবাদ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম